Monday, April 6, 2026

সানির হাত থেকে খিচুড়ি নিতে করোনা বিধি ভেঙে পরিযায়ী শ্রমিকদের ভিড়

Date:

Share post:

কর্মহীন, অসহায় পরিযায়ী (jobless migrant worker) শ্রমিকদের জন্য খিচুড়ি তরকারি নিয়ে বেরিয়েছিলেন অভিনেত্রী সানি লিওন (actress Sunny Leone)ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার । কিন্তু সানির হাত থেকে খিচুড়ি (Sunny Leone went to distribute foods for migrant workers)নিতে গিয়ে রবিবার মুম্বইতে চূড়ান্ত বিশৃংখলার সৃষ্টি হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানানো হয়েছে করণা বিধি ভেঙ্গে পড়ে যায় শ্রমিকরা খাবার নিতে ভিড় করেছিলেন। তাদের অধিকাংশের মুখে মাস্ক ছিল না। মেনে চলা হয়নি শারীরিক দূরত্ব বিধিও। যদিও সানির মিডিয়া ম্যানেজার এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

রবিবার একটি ট্রাক ভর্তি করে খাবার নিয়ে বেরিয়ে পড়েছিলেন সানি লিওন। সঙ্গে ছিলেন তাঁর স্বামীও। উদ্দেশ্য মুম্বইতে এমন প্রচুর মানুষ বাস করেন, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা, যাঁরা দুবেলা ভালো করে খেতে পর্যন্ত পান না। করোনা পরিস্থিতিতে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। তাঁদের জন্যই এ দিন খাবারের ব্যবস্থা করেন সানি। খাবার নিতে ভিড় জমে যায় বাণিজ্য নগরীর রাস্তায়।

সানির মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, সম্প্রতি একটি এনজিওর সঙ্গে যুক্ত হয়ে দিল্লিতে ১০ হাজাার পরিযায়ী শ্রমিকের খাবারের ব্যবস্থা করেছিলেন সানি। খিচুড়ি এবং ফলের ব্যবস্থা করতেন তিনি। এদিনও প্যাকেটে করে প্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ করেছেন তিনি। সানি মনে করেন, এই পরিস্থিতিতে বিভেদ ভুলে একে অপরের পাশে থাকা দরকার। তিনি নিজেও সেই চেষ্টাই করছেন।

Advt

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...