Monday, April 6, 2026

নিখিলের সঙ্গে বিয়েই হয়নি: বিস্ফোরক মন্তব্য নুসরতের

Date:

Share post:

কিছুদিন আগেই মা হওয়ার খবরটা সর্বসমক্ষে এনেছিল। নুসরত জাহান এবার আরও বড় বিস্ফোরক মন্তব্য করলেন। নিখিলের সঙ্গে তার বিয়ে হয়নি, লিভ ইন সম্পর্কে ছিলেন জানালেন সাংসদ-অভিনেত্রী। নুসরত -যশ -নিখিল জৈন (Nusrat Jahan- yash Dasgupta-Nikhil Jain)। এই ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই নুসরতের মা হওয়ার খবরে তোলপাড় হয় টলিপাড়া। জানা গিয়েছে, সম্ভবত ১০ সেপ্টম্বর নুসরত মা হতে চলেছেন। এই খবর সংবাদমাধ্যমে জেনে স্বামী নিখিল জানিয়েছিলেন, এই সন্তানের পিতা তিনি নন। নুসরতের সঙ্গে দীর্ঘদিন তাঁর কোনো সম্পর্ক নেই। নুসরতের গর্ভবতী হওয়ার বিষয়ে আর কোনো কথা জানা নেই।

টলিপাড়ায় গুঞ্জন, নিখিল নুসরত বিয়ের এক বছর কাটতে না কাটতেই অভিনেতা যশের প্রেমে পড়েন নুসরত। স্বামী নিখিলকে লুকিয়ে যশের সঙ্গে বেড়াতে যাওয়া এবং ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়ে পড়েন নায়িকা। নুসরত জাহান জানান, তুরস্কে ডেস্টিনেশন ওয়েডিং হলেও, তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। সে দেশের আইন অনুযায়ী এই বিয়েটা বৈধই নয় নুসরাত জানিয়েছেন নিখিলের সঙ্গে তার বিয়ে হয়নি তাঁরা লিভ টুগেদার করছিলেন।

সূত্রের খবর, আইনের ফাঁক গলে নাকি ইতিমধ্যেই বিয়ে সেরে ফেলেছেন নুসরত এবং যশ। যদিও এই খবরের সত্যতা নিয়ে নুসরত বা যশ কেউই কিছু বলতে চাননি। পুরো বিষয়টা নিয়েই আদালতে কথা হবে বলে জানিয়েছেন নিখিল জৈন।

আরও পড়ুন-একত্রে ১০ সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার মহিলা

তুরস্কে হিন্দু এবং খ্রিস্টান মতে বিয়ে হয় নুসরত এবং নিখিলের। তবে দুটি ভিন্ন ধর্মের পাত্রপাত্রীর বিয়ের কারণে ভারতে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টেই বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিল। কিন্তু দেশে ফিরে রেজিস্ট্রেশন করাননি নুসরত।

টলিউডে খবর, নুসরতের ফোর্ড গাড়ি, ফ্ল্যাট সব নাকি নিখিলের দেওয়া। নুসরতের বোনে বিদেশে লেখাপড়ার খরচও দিতেন নিখিল। যদি এইসব তথ্য অস্বীকার করেছেন নুসরত। আর যে তৃতীয় ব্যক্তিরকে নিয়ে এত গোলমাল, সেই যশ দাশগুপ্তর কিন্তু কোন প্রতিক্রিয়া কোথাও পাওয়া যায়নি।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...