Monday, April 13, 2026

করোনা আবহে পুরভোটের ঝুঁকি নিতে নারাজ তৃণমূল

Date:

Share post:

অধিকাংশ পুরসভার (Municipality) মেয়াদ উত্তীর্ণ হওয়ার দরুণ গত বছরই রাজ্যজুড়ে পুরভোট (Municipal Election) করার প্রস্তুতি নিয়েছিল সরকার। কিন্তু তাতে বাধ সাধে করোনা (Corona). মহামারির জন্য স্থগিত হয়ে যায় কলকাতা-বিধাননগর-হাওড়া-সহ রাজ্যের প্রায় ১১২টি পুরসভা নির্বাচন। কিন্তু জন পরিষেবা যাতে অচল হয়ে না পড়ে তার জন্য রাজ্য সরকারের তরফে বসানো হয় প্রশাসকদের। তাঁরাই পরিচালনা করছে পুরসভার যাবতীয় কাজকর্ম। মূলত, প্রতিটি পুরসভার মেয়র ও চেয়ারম্যানদের প্রশাসনিক বোর্ডের মাথায় বসানো হয়। আর পুর প্রশাসকের নেতৃত্বে বাকি ওয়ার্ড কমিশনারদের নিয়ে কো-‌অর্ডিনেটর গঠন করা হয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনে। এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্যরাই পুর এলাকায় সমস্ত নাগরিক পরিষেবা সংক্রান্ত কাজ দেখভাল করছেন সেই থেকে। যার আপত্তি করে বিরোধী বিজেপি আদালতে পর্যন্ত গিয়েছিল।

এদিকে, একুশের হাইভোল্টেজ বিধানসভা ভোটে বিরাট জয় পেয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে রাজ্যের অধিকাংশ পুরসভায় ভোট করলেই ফের পুরসভাগুলি তৃণমূলের দখলেই আসার কথা। কিন্তু কোভিড পরিস্থিতিতে রাজ্যের মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে পুরভোট করানোর ঝুঁকি নিতে চাইছে না শাসক শিবির। সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে।

তৃণমূল সূত্রে খবর, মেয়াদ শেষ হয়ে যাওয়া পুরসভাগুলির এখনই নির্বাচন করানো সম্ভব হচ্ছে না করোনার বিষয়টি মাথায় রেখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন প্রথম কাজই হলো করোনার মোকাবিলা-সহ অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেক্ষেত্রে কোভিড সংক্রমণ পুরোপুরি কমে গেলে তবেই নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করতে চায় ঘাসফুল শিবির। রাজ্য নির্বাচন কমিশনও এমনটা চাইছে বলে জানা গিয়েছে।

Advt

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...