Wednesday, April 1, 2026

কাঁটাতারের বেড়া টপকে বাংলাদেশ থেকে ভারতে! ধৃত চীনা নাগরিক

Date:

Share post:

সীমান্তে কাঁটাতারের বেড়া টপকে ফেলেছিলেন, কিন্তু শেষরক্ষা হলো না। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়লেন এক চীনা নাগরিক।

আজ, বৃহস্পতিবার সকালে মালদহের কালিয়াচকে গ্রেফতার করা হয় ওই চীনা নাগরিককে। জানা গিয়েছে, সকাল ৬টা নাগাদ কালিয়াচকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন বিএসএফ জওয়ানরা। বাংলাদেশ থেকে তারকাঁটার বেড়া পার হয়ে ভারতে প্রবেশের সময় তাকে হাতেনাতে পাকড়াও করে সীমান্তরক্ষী বাহিনী। ধৃতের নাম হ্যান জুনউই।

বছর ৩৫-এর হ্যান জুনউইয়ের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল, বেশ কিছু আমেরিকান ডলার, প্রচুর ভারত ও বাংলাদেশের টাকা। পাওয়া গিয়েছে বাংলাদেশ ভিসা-সহ একটি চীনা পাসপোর্টও। এছাড়া তার কাছ থেকে বেশ কিছু ইলেক্ট্রনিক গ্যাজেটও উদ্ধার হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের প্রকৃত কারণ জানার জন্য তাকে মহদিপুরে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বিএসএফ। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কালিয়াচক থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন- হাত বাড়ালেই বন্ধু! অক্সিজেন-ওষুধ-ভ্যাকসিন নিয়ে গরিবের দরজায় কো-হেল্প

Related articles

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...