Monday, March 16, 2026

নিউটাউন এনকাউন্টার: দুই দুষ্কৃতীর মৃতদেহ শনাক্ত করলো পাঞ্জাব পুলিশ

Date:

Share post:

নিউটাউনের সাপুরজির আবাসনে লুকিয়ে থাকা পাঞ্জাবের দুই কুখ্যাত দুষ্কৃতী জয়পাল ভুল্লার ও জসসি খারার এনকউন্টারে মৃত্যু হওয়ার পর তাদের মৃতদেহ শনাক্ত করলো পাঞ্জাব পুলিশ। আজ, বৃহস্পতিবার বিশেষ বিমানে কলকাতায় চলে আসেন পাঞ্জাব পুলিশের দুই শীর্ষ আধিকারিক।এনকাউন্টারে নিহত কুখ্যাত দুষ্কৃতীদের দেহ মর্গে গিয়ে শনাক্তও করেছেন তাঁরা।

“অপারেশন গ্যাংস্টার”। শহরতলীর বুকে নিউটাউনের সাপুরজির মতো এলিট ক্লাস এলাকায় একেবারে ফ্লিল্মি কায়দায় শুটআউট। প্রায় ১৫ মিনিটের রুদ্ধশ্বাস গুলির লড়াই। আর তাতেই খতম পাঞ্জাবের দুই কুখ্যাত দুষ্কৃতী জয়পাল ভুল্লার ও জসসি খারার। দুষ্কৃতীদের পাল্টা গুলিতে আহত অপারেশনের লিডে থাকা অফিসার কার্তিকমোহন ঘোষ।

আরও পড়ুন:এক নজরে রাজ্যে পুলিশ-দুষ্কৃতী এনকাউন্টারের ইতিহাস

উল্লেখ্য, জয়পালের ভুল্লারের মাথার দাম ১০ লক্ষ ও জসসির ৫ লক্ষ টাকা ঘোষণা করেছিল পাঞ্জাব পুলিশ। খালিস্তানি জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকা থেকে শুরু করে পাক মাফিয়াদের সঙ্গে মাদক কারবার, বিদেশে বেআইনি অস্ত্র কারবার, ডাকাতি, অপহরণ, লুঠ, পুলিস কর্মীকে খুন-সহ একাধিক মামলায় পুলিশের খাতায় “মোস্ট ওয়ান্টেড” ছিল জয়পাল ও তার সঙ্গী।

কলকাতা পুলিশের এসটিএফের ভূয়সী প্রশংসা করেছে পাঞ্জাব পুলিশ। তবে জীবিত ধরা গেলে তদন্তে অনেক জাল খুলে যেতে পারতো বলে মনে করে পাঞ্জাব পুলিশ। কিন্তু কুখ্যাত জয়পাল নিকেশ হওয়াতে অনেকটাই স্বস্তি পেয়েছে পাঞ্জাব পুলিশ। এবার সে রাজ্যে অপরাধমূলক কাজকর্ম অনেকটাই কমবে বলে দাবি তাদের।

এদিকে, নিউটাউনে কীভাবে ফ্যাট ভাড়া পেল জয়পাল ভুল্লার ও জসসি খারার তা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের ফ্ল্যাটের সন্ধান দেওয়া দু’জন ব্রোকারকে ইতিমধ্যেই জিজ্ঞাবাদ করেছে পুলিশ। খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারাও।

Advt

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...