Monday, April 6, 2026

স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে কেপিসি হাসপাতালে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের

Date:

Share post:

শুক্রবার রাত থেকে শুরু হওয়া জুনিয়র চিকিৎসকদের (junior doctors) বিক্ষোভ এখনও (agitation) চলছে। আর তার জেরে দক্ষিণ কলকাতার যাদবপুরের(KPC medical College, Jadavpur) কেপিসি মেডিকেল কলেজের চিকিৎসার পরিষেবা কার্যত শিকেয় উঠেছে। জুনিয়র চিকিৎসকদের দাবি , অন্য সরকারি বা বেসরকারি হাসপাতালের মেডিকেল ইন্টার্নদের (medical intern) যে পরিমাণ টাকা দেওয়া হয় তা তারা পান না। এই বৈষম্য দূর করার জন্য তাঁরা বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের কথায় কর্ণপাত করেনি। তাই শেষ পর্যন্ত বিক্ষোভের পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন জুনিয়ার চিকিৎসকরা। শুধু তাই নয় , জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আসার সমাধান না হওয়া পর্যন্ত এভাবেই হাসপাতালে গেটে বিক্ষোভ চলবে। ম্যানেজমেন্ট তরফের কাউকেই হাসপাতাল থেকে বেরোতে বা হাসপাতালে ঢুকতে দেওয়া হবে না। আর এরপরেও যদি দাবি না মানা হয় তাহলে লাগাতার আন্দোলন চলবে। তবে এই বিক্ষোভের জেরে হাসপাতালের পরিষেবা বিঘ্নিত হচ্ছে। তাই খুব শীঘ্রই কী করে জুনিয়র চিকিৎসকদের সমস্যা মেটানো যায় তা নিয়ে কেপিসি কর্তৃপক্ষ চিন্তাভাবনা শুরু করেছে বলে জানা গিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...