Monday, April 6, 2026

‘বিজেপির ঘরের খবর মমতার কাছে ফাঁস করবেন মুকুল’, দলত্যাগে সন্দেহ তথাগতর

Date:

Share post:

বিজেপির(BJP) সঙ্গে ৪ বছরের সম্পর্ক কাটিয়ে অবশেষে তৃণমূলে ফিরে গিয়েছেন মুকুল রায়(Mukul Roy)। স্বাভাবিকভাবে মুকুলের এমন হঠাৎ সিদ্ধান্তে রীতিমতো আলোড়ন শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। মুকুল বিদায়ে দলের শীর্ষ নেতৃত্ব ‘ডোন্ট কেয়ার’ মনোভাব দেখালেও আদতে বিষয়টি যে এতটা সহজ নয় তা বেশ বুঝতে পারছে গেরুয়া শিবির। এহেন পরিস্থিতির মাঝেই এবার আশঙ্কার কথা শোনালেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথাগত রায়(Tathagata Roy)। মুকুলকে ‘ট্রোজান হর্স’-এর সঙ্গে তুলনা করে তথাগতর দাবি বিজেপির ঘরের খবর মমতা বন্দোপাধ্যায়ের হাতে তুলে দেবেন তিনি।

শুক্রবার মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের পর শনিবার একের পর এক টুইট করেন তথাগত। এবং সেই টুইটে তিনি দাবি করেন, মুকুল যে বিশ্বাসঘাতকতা করবেন এ কথা আগেই দলকে জানিয়েছিলেন তিনি। তবে দল তাকে গুরুত্ব দেয়নি। টুইটে তিনি লেখেন, ‘ট্রোজান হর্সের গল্প সবাই জানে। মুকুল সেই ট্রোজান হর্স। ওনাকে বিজেপিতে সবাই স্বাগত জানাল। উনি নেতাদের কাছ থেকে সব তথ্য জানলেন। এবার সেই তথ্য জানাবেন নেত্রীকে।’ শুধু তাই নয়, মুকুলের বিজেপি যোগ নিয়েও শুরুতে আশঙ্কা প্রকাশ করেছিলেন তথাগত। যদিও তৎকালীন সময়ে তিনি রাজ্যপাল থাকার কারণে এ বিষয়ে কিছু বলেননি। পরে দলে ফিরে কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি স্পষ্ট করেন তথাগত যদিও সেকথা কেন্দ্রীয় নেতৃত্ব কানে তোলেনি। মুকুল দল ছাড়ার পর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে সে কথা স্মরণ করিয়ে ফের টুইটে সরব হলেন তথাগত।

Related articles

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...