Tuesday, April 14, 2026

কলকাতায় ফের বাড়ল জ্বালানির দাম, মাথায় হাত মধ্যবিত্তের

Date:

Share post:

করোনাকালে পেট্রোল-ডিজেলের দাম বাড়াটা একরকম রুটিনে পরিণত হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই এবং ডিজেল ৯০ টাকা ছোঁয়ার পথে। মাথায় হাত মধ্যবিত্তের।

শনিবার কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ২৬ পয়সা। ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি ২৩ পয়সা। প্রতি লিটার পেট্রোলের নতুন দাম হয়েছে ৯৬ টাকা ৬ পয়সা। ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ৮৩ পয়সা হয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ৯৬.১২ টাকা। ডিজেলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৮৬.৯৮ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার পিছু ১০২.০৩ টাকা। ডিজেলের দাম ৯৪.৩৯ টাকা।

আরও পড়ুন-মুম্বইয়ে শাহরুখের সঙ্গে বৈঠক পিকের, কিন্তু কেন?

রাজস্থানের ভারত-পাক সীমানা সংলগ্ন শ্রী গঙ্গানগরে ডিজেলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ছাড়িয়েছে। সেখানে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৭ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ১০০.০৫ টাকা। অতিমারির জেরে বিপর্যস্ত গোটা রাজ্য। আর তার ওপর বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় শনিবার দাম বাড়াল তেল কোম্পানিগুলো। করোনা পরিস্থিতিতে বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী।

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...