Saturday, April 18, 2026

বিশ্বে অস্ত্র বিক্রির দৌড়ে চিনকে পিছনে ফেলতে চলেছে ভারত

Date:

Share post:

বিশ্বের সব থেকে বড় ব্যবসাগুলির মধ্যে অন্যতম হল অস্ত্র কারবার। আইনি বেআইনি পথে বিশ্বে প্রতি বছর কত টাকার অস্ত্র কারবার হয় তার সঠিক তথ্য প্রকাশ্যে আসে না কখনও। কিন্তু সরকারি ভাবে যে তথ্যগুলি সামনে আসে তাতে ভারত ছিল অস্ত্র ব্যবসায়ীদের কাছে সব থেকে বড় বাজার। কিন্তু গত কয়েক বছরে ভারত ক্রেতা হিসাবে এক থেকে নেমে দুই নম্বর জায়গায় চলে এসেছে। এবং আরও বেশি করে বিক্রেতার ভূমিকা নিচ্ছে। ভারত এখন আমদানির থেকে আত্মনির্ভরতার দিকে নজর দিচ্ছে বেশি। সেই সঙ্গে বাড়ছে অস্ত্র রপ্তানি। সেই গতিতে এবার চিনকেও পিছনে ফেলতে চাইছে ভারত।

আগে ছোট ছোট অস্ত্রের জন্য আমেরিকা, রাশিয়া বা ইউরোপের কোনও দেশের উপর নির্ভর করতে হত ভারতকে। কিন্তু এখন অনেক আধুনিক অস্ত্র ভারত নিজেই তৈরি করেছে। শুধু তাই নয় ভারত সরকারের তরফে ছোট বড় আস্ত্র আমদানির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, অস্ত্র কিনতে হলে ভারত সরকারের কোনও সংস্থা বা ভারতে অস্ত্র উৎপাদন করে এমন কারও কাছ থেকে তা নিতে হবে। এর ফলে ভারতে অস্ত্র উৎপাদন বৃদ্ধি পাবে।

অস্ত্র রপ্তানিতে আমেরিকা, রাশিয়ার পরেই রয়েছে চিনের স্থান। তার পরেই রয়েছে ভারত। ভারত যে পরিকল্পনা নিয়ে এগচ্ছে তাতে চিনকেও পিছনে ফেলে দিতে পারে। ইতিমধ্যেই ছোট অস্ত্র ছাড়াও ক্ষেপণাস্ত্র রপ্তানির পথে এগচ্ছে। এমনকি অদূর ভবিষ্যতে তেজস ফাইটার জেটও রপ্তানি করা হতে পারে। ফলে এক ধাক্কায় ভারত অনেকটা এগিয়ে যাবে এই দৌড়ে।

 

Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...