Saturday, June 27, 2026

Breaking : আজ দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, ভোট পরবর্তী সংঘর্ষ নিয়ে একাধিক বৈঠকের সম্ভাবনা

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ৫০ জন BJP বিধায়কের সঙ্গে সোমবারই বৈঠক করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আর তার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্যপাল। আগামী ১৮ জুন কলকাতায় ফিরবেন ধনকড়। রাজ্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধনকড়ের এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।
আসলে মুকুল রায়ের তৃণমূলে ফেরার পরই দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা নিয়ে উঠেপড়ে লেগেছেন শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্যপালের সঙ্গে এই বিষয়টি উত্থাপনও করেন তিনি। রাজ্যপালও এই আইন কার্যকর নিয়ে মুখ খোলেন। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন। BJP বিধায়কদের সঙ্গে বৈঠকের পর দিনই রাজ্যপালের এই সফর তাই উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

কিছুদিন আগে কার্যত পরোক্ষে রাজ্য সরকারকে নিশানা করে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল রাজ্যপালের গলায়। নারদ কেলেঙ্কারি মামলায় দুই মন্ত্রী-সহ চারজনের গ্রেফতারি ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে কলকাতায়। নিজাম প্যালেসে CBI দফতরের সামনে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতিতে রীতিমতো টুইটারে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।
ভোট পরবর্তী সংঘর্ষ নিয়ে একাধিক বৈঠকের সম্ভাবনা আছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...