Thursday, April 2, 2026

SAIL-এর সদর দফতর কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদে কেন্দ্রকে চিঠি অমিত মিত্রর

Date:

Share post:

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের(SAIL) মেটেরিয়াল ডিভিশন’কে কলকাতা থেকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার(central government)। বিষয়টি প্রকাশ্যে আসার পর সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে উঠেছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্র যাতে এই ধরনের পদক্ষেপ না করে তার জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে(Dharmendra Pradhan) চিঠি লিখলেন অর্থমন্ত্রী অমিত মিত্র(Amit Mitra)।

বুধবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে লেখা এক চিঠিতে অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, ‘সংবাদমাধ্যম থেকে আমি জেনেছি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের মেটেরিয়াল ডিভিশন’কে কলকাতা থেকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই ধরনের সিদ্ধান্ত সেখানে কর্মরত কর্মীদের জন্য অত্যন্ত বিপদজনক। শতাধিক থাই কর্মীর পাশাপাশি বহু শ্রমিক ও অস্থায়ী কর্মী ওই সংস্থায় কর্মরত। করোনা পরিস্থিতির মাঝে তারা চরম বিপদের মুখে পড়বেন।’ এর পাশাপাশি বাংলার অর্থনীতি কেউ এই সিদ্ধান্ত যে বড়োসড়ো প্রভাব ফেলবে সে কথা উল্লেখ করে অমিত মিত্র লেখেন, ‘রাজ্যে দুর্গাপুর, আসানসোল, বার্নপুরে যেসব কারখানা রয়েছে সেখানে কাঁচামালের যোগান দিত আরএমডি। তা যদি ভিন রাজ্যে সরে যায় তবে এই সমস্ত কারখানাগুলোতে কাঁচামালের সংকট চরম আকার নেবে। বাজার থেকে বেশী দামে যদি কাঁচামাল কিনতে হয় তাহলে কারখানাগুলি মুখ থুবড়ে পড়বে। যার জেরে অনিশ্চয়তার মধ্যে পড়বেন সেখানে কর্মরত শ্রমিকরাও। কেন্দ্রকে লেখা চিঠিতে অমিত মিত্র অনুরোধ করেছেন এই ধরনের পদক্ষেপ না নেওয়ার জন্য।

আরও পড়ুন:কেন্দ্রের তরফে বিনামূল্যে ভ্যাকসিন: বরাত বাতিল করল রাজ্য

উল্লেখ্য, গত সোমবার এ বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে ইস্পাত শিল্পে কাঁচামালের প্রয়োজনের জন্যেই এই আরএমডি (Rmd) স্থাপন করা হয়েছিল। এই ইউনিট থেকে কোটি কোটি টাকা মুনাফা করেছে সেইল। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে এই ইউনিটঠিকে কলকাতা থেকে বোকারো বা রাউরকেল্লা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে আইএনটিটিইউসি (Inttuc) সদস্যরা।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...