Tuesday, June 9, 2026

রাজ্যে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও

Date:

Share post:

দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে রাজ্যে আরও কমল নতুন কোভিড আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে কমল মৃত্যুও।

বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ০১৮ জন। রাজ্যে এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৭৪ হাজার ২৪৯। অন্যদিকে, একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ০৩৩ জন। বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণের অ্যাক্টিভ কেস ২২,০৭৩ জন। সুস্থতার হার ৯৭.৩৪। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। গতকালের সংখ্যাটা ছিল ৬৯।

স্বস্তি দিয়ে রাজ্যের সঙ্গে সংক্রমণের হার দ্রুতগতিতে কমছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা-সহ বাকি জেলাতেও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক আক্রান্তের ৩৬৬। গত ২৪ ঘণ্টায় শহরে মারা গিয়েছেন ১১ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে সাড়ে চারশোর নীচে। একদিনে ৪৩১ জন আক্রান্ত হয়েছেন এবং ১৭ জনের মৃত্যু হয়েছে এই জেলায়। রাজ্যের অনান্য জেলাগুলিতেও পাল্লা দিয়ে কমছে করোনা সংক্রমণ।

আরও পড়ুন- সিএএ আন্দোলনকারীদের জামিনের বিরোধিতা করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ দিল্লি পুলিশ

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...