Saturday, April 4, 2026

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে মূল্যায়ন কীভাবে? জানানো হবে শুক্রবার, জুলাইয়ে ফল

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে এ বছরের মতো বাতিল করা হয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক (Secondary-High Secondary) পরীক্ষা। কিন্তু মূল্যায়ন হবে কীভাবে হবে তা এখনও জানায়নি শিক্ষা দফতর। এ বিষয়ে উদ্বিগ্ন ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকরা। কীভাবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়ন – তা শুক্রবার ঘোষণা করা হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার,  সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে।

আগে জানানো হয়েছিল করোনা বিধি মেনে জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক এবং অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে রাজ্যে। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেই বিষয়টা নিয়ে ফের চিন্তাভাবনা শুরু হয়। এই বিষয়ে রাজ্যবাসীর মতামত জানতে চান মুখ্যমন্ত্রী। বহু ইমেল আসে। তার ভিত্তিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মূল্যায়ন কীভাবে হবে তা নিয়ে আলোচনা চলছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছাত্র-ছাত্রীরা যাতে কষ্ট না পায়, তাদের ভবিষ্যতে যেন কোন সমস্যার সম্মুখীন হতে না হয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে যেন বাধা না আসে সেভাবেই মূল্যায়ন করা হবে। শুক্রবার, এই দুই পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:সুখবর,রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগ করতে চলেছে SSC

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...