Friday, June 26, 2026

১ জুলাই থেকে বাড়ছে স্টেট ব্যাঙ্কের এটিএম ও চেকবইয়ের খরচ

Date:

Share post:

পরিষেবা সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক(State Bank of India)। এই পরিবর্তন হতে চলেছে আগামী ১ জুলাই ২০২১ থেকে। যাচ্ছে স্টেট ব্যাংকের নিয়ম লাগু হওয়ার ফলে আরো খানিক চাপ হতে চলেছে গ্রাহকদের উপর। নয়া নিয়মের জেরে এটিএম(ATM) থেকে টাকা তোলা এবং চেক বই(cheque book) ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের খরচ বৃদ্ধি পাবে। জানা যাচ্ছে নতুন এই নিয়ম প্রযোজ্য হবে বেসিক সেভিং অ্যাকাউন্ট ও ডিপোজিট অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের জন্য।

এসবিআই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী নতুন নিয়ম লাগু হওয়ার পর যে সকল খরচ বাড়তে চলেছে তা হল…

চেক বইয়ের ক্ষেত্রে পুরনো নিয়ম অনুযায়ী বিনামূল্যে ১০টি পাতা পাবেন গ্রাহকরা। তারপর প্রতি ১০ পাতার জন্য ৪০ টাকা করে দিতে হবে। এর সঙ্গে উপরি হিসেবে যুক্ত হবে জিএসটি চার্জ। পাশাপাশি এটিএমের ক্ষেত্রে পুরনো নিয়ম অনুযায়ী প্রথম ৪ বার টাকা তুলতে কোনরকম চার্জ কাটা হবে না। তবে পঞ্চম বার থেকে প্রতিবার এটিএম থেকে টাকা তোলা ১৫ টাকা করে কেটে হবে। সেই সঙ্গে আলাদা করে কাটা হবে জিএসটি চার্জ। যদিও ব্যাংক সূত্রে জানা যাচ্ছে, নয়া এই বাড়তি খরচের বোঝা থেকে রেহাই পাবেন প্রবীণ নাগরিকরা। তাদের জন্য লাগু হচ্ছে না এই নিয়ম।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...