Wednesday, June 24, 2026

বিজেপির “বঙ্গভঙ্গ” চক্রান্ত রুখতে এবার কোমর বেঁধে মাঠে নামছে তৃণমূলের সাংস্কৃতিক সেল

Date:

Share post:

ফের সাংগঠনিক রদবদল তৃণমূলে। এবার রাজ্যের শাসক দলের পুরনো সাংস্কৃতিক সেল ভেঙে দেওয়া হল। গড়া হলো নতুন কমিটি। তৃণমূলের সাংস্কৃতিক সেলের সভাপতি হিসেবে আগেই নিয়োগ করা হয়েছিল টলিউডের জনপ্রিয় পরিচালক তথা ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তীকে। এবার তাঁর নেতৃত্বেই আরও কিছু রদবদল করা হলো কমিটিতে।

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে বাংলার মনীষীদের সামনে রেখে প্রচার চালাতে চাইছিল বিজেপি। যদিও মনীষীদের সম্পর্কে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের অজ্ঞতা বুমেরাং হয়েছে বিজেপির জন্য।

বিজেপি যাতে মনীষীদের নিয়ে রাজনীতি করতে না পারে তার জন্য এবার তৃণমূল চায় সারা বছর সাংগঠনিকভাবে সাংস্কৃতিক মঞ্চকে ব্যবহার করে তার প্রতিবাদ জারি রাখতে। মেরুকরণ রুখে দিতেও কাজ করবে সাংস্কৃতিক সেল। কোনও “বঙ্গভঙ্গ” নয়, উত্তর-দক্ষিণ ভাগাভাগি নয় , বিজেপির চক্রান্ত রুখে দিতে এই বার্তাই দেবেন সাংস্কৃতিক জগতের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত তৃণমূলের নেতা-মন্ত্রীরা।

আরও পড়ুন- সিএএ আন্দোলনকারীদের জামিনের বিরোধিতা করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ দিল্লি পুলিশ

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...