Monday, March 23, 2026

ক্ষমা চাওয়ার পরও মিলছে না রেহাই, এবার ছত্তিশগড়ে রামদেবের বিরুদ্ধে এফআইআর

Date:

Share post:

অ্যালোপ্যাথি বিতর্ক পিছু ছাড়ছে না রামদেবের। করোনাকালে এবার ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ছত্রিশগড় শাখার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হলো রামদেবের বিরুদ্ধে। এফআইআর-এ পুলিশের তরফে জানানো হয়েছে রামদেবের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বহু সাধারণ মানুষের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়েছে এবং করোনাকালে প্রশাসনের যে নিয়ম ছিল, তা অমান্য করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ মে রামদেবের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে চিকিৎসক মহল। অভিযোগ ছিল করোনা সংক্রমনের এই পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তবে যে ওষুধগুলো ব্যবহারের কথা বলা হয়েছে তা সম্পর্কে ভুয়ো তথ্য প্রচার করেছেন রামদেব। অভিযোগপত্রে আরও বলা হয়, যে সময়ে চিকিৎসক মহল করোনার বিরুদ্ধে দিনরাত লড়াই চালাচ্ছেন, সেই সময়ে এই মন্তব্য করা হচ্ছে, যা অত্যন্ত অবমাননাজনক।

আরও পড়ুন: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কীভাবে? আজ ঘোষণা রাজ্যের

উল্লেখ্য, গত মে মাসে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ‘বোকা’ বলে উল্লেখ করেছেন রামদেব। রেমডেসিভির ও ফ্যাবিফ্লু-র মতো ওষুধ করোনা মোকাবিলায় ব্যর্থ বলেও দাবি করেন তিনি। এরপরই শুরু হয় বিতর্ক। দেশের নানা প্রান্তে রামদেবের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। প্রবল চাপের মুখে পড়ে শেষ-মেষ নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন রামদেব।

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...