Sunday, April 5, 2026

বয়স ১০৫! ইন্দ্রনীলের বিধানসভা কেন্দ্রে ‘দুয়ারে ভ্যাকসিন’ কর্মসূচিতে রেকর্ড

Date:

Share post:

বয়স ১০৫। এখন শিরদাঁড়া সোজা। স্পষ্ট বলেন কথা। আর চেয়ারে বসেই নিলেন কোভিডের টিকা। বেনজির এই ঘটনার সৌজন্যে রাজ্য সরকারের ‘দুয়ারে ভ্যাকসিন’ কর্মসূচি এবং চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগ।

রাজ্য সরকারের এই উদ্যোগে যারপরনাই আনন্দিত সেঞ্চুরি পেরিয়ে গিয়েও নিশ্চিন্তে জীবনের ব্যাটিং করে চলা হেমেন্দ্র মুখোপাধ্যায়। রাজ্যে দুয়ারে ভ্যাকসিন প্রকল্পে সেঞ্চুরি পেরনো কোনও বৃদ্ধের টিকাকরণ কার্যত বিরল। হেমেন্দ্রবাবু খুশি, খুশি তাঁর পরিবারও। ধন্যবাদ জানিয়েছেন তাঁরা রাজ্য সরকারকে। এই বয়সেও তিনি আশাবাদী। বললেন, কেটে যাবে এই মহামারী। আবার স্বাভাবিক হবে মানুষের জীবন। চন্দননগর পুরনিগম বিগত কয়েক সপ্তাহ ধরে ৮০ বছরের ঊর্ধ্বে এই টিকাকরণ কর্মসূচি চালিয়ে আসছে। কিন্তু শুক্রবার ২৪ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় পুরকর্মী থেকে স্বাস্থ্যকর্মীরাও আপ্লুত। আর এলাকার বাসিন্দারাও দু’হাত তুলে আশীর্বাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এলাকার বিধায়ক ইন্দ্রনীল সেনকে। তাঁরা বলছেন, বয়স্ক ও পিতৃতুল্য অভিভাবকদের জন্য রাজ্যের এই ভাবনা অতিমারী পরিবেশেও মানুষকে আশার আলো দেখাচ্ছে।

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...