Saturday, March 21, 2026

অক্সিজেন পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাঁর, মোদির এই সৈনিকেরও প্রাণ কাড়ল করোনা

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সারা দেশেই দেখা দিয়েছিল অক্সিজেনের তীব্র সঙ্কট। সেই সময় রাজ্যে রাজ্যে করোনা (corona) আক্রান্তদের প্রয়োজন মেটাতে কেন্দ্রের তরফে যুদ্ধকালীন তৎপরতায় অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজে যে ব্যক্তির উপর গুরুদায়িত্ব দিয়েছিল মোদি সরকার, তিনিই এবার করোনায় প্রাণ হারালেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অক্সিজেন পৌঁছে দেওয়ায় অগ্রণী ভূমিকায় থাকা ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডের সচিব ডঃ গুরুপ্রসাদ মহাপাত্র (guruprasad mahapatra)। করোনা পরবর্তী জটিলতায় অসময়ে প্রয়াত হলেন তিনি।

জানা গিয়েছে, করোনা পরবর্তী শারীরিক সমস্যা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন গুরুপ্রসাদ। সেখানেই চিকিৎসা চলাকালীন শনিবার মারা গেলেন তিনি। গুরুপ্রসাদ মহাপাত্রের অবসর নেওয়ার কথা ছিল আগামী ২০২২ সালের ৩০ এপ্রিল। তার আগেই করোনা কেড়ে নিল দেশের বিভিন্ন কোণায় অক্সিজেন পৌঁছে দেওয়ার নায়ককে। গুরুপ্রসাদের মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ডঃ গুরুপ্রসাদ মহাপাত্রের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। আমি তাঁর সঙ্গে গুজরাটে ও কেন্দ্রে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তাঁর প্রশাসনিক দক্ষতা, উদ্যম ও উদ্ভাবনী শক্তি ছিল প্রশংসনীয়। তাঁর পরিবারকে সমবেদনা জানাই। এদিন গুরুপ্রসাদ মহাপাত্রের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন একাধিক মন্ত্রী, আমলা সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

আরও পড়ুন- এবার শ্রাবন্তীর ‘নতুন’ প্রেমিক অভিরূপ? নিজের ফ্ল্যাটেই পালন করলেন তাঁর জন্মদিন

Related articles

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...