Saturday, April 4, 2026

পর্তুগালের বিরুদ্ধে দুরন্ত জয় জার্মানির

Date:

Share post:

ইউরো কাপে( Euro cup) পর্তুগালের ( Portugal )বিরুদ্ধে জয়ের মুখ দেখল জার্মানি( Germany )। শনিবার হাইভোল্টেজ ম‍্যাচে রোনাল্ডোদের ৪-২ গোলে হারাল জোয়াকিমলোর দল। এই জয়ের ফলে শেষ ষোলর লড়াইয়ে নিজেদের ফিরিয়ে আনলেন জার্মানিরা।

শেষ ম‍্যাচে হারের জ্বালা কাটিয়ে পর্তুগালের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মুলার, কিমিচরা। পাল্টা আক্রমণে ঝাপায় রোনাল্ডোরা। যার ফলে ম‍্যাচের ১৫ মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো কাপে ১২ গোল হল তাঁর। একগোলে পিছিয়ে  পরতেই ম‍্যাচে দাপট শুরু করে জোয়াকিমলোর দল। এরই মাঝে ম‍্যাচের ৩৫ পর্তুগালের ফুটবলার রুবেন ডিয়াসের আত্মঘাতী গোলে সমতা ফেরে জার্মানি। এরঠিক কয়েক মিনিটের ব‍্যবধানে আবারও পর্তুগালের ফুটবলার রাফায়েল গুইরেরোর আত্মঘাতী গোলে ২-১ করে ন‍্যুয়ারের দল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে নেমে যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে জার্মানি। ম‍্যাচের ৫১ মিনিটে গোল করে জার্মানিকে ৩-১ এগিয়ে দেন কাই হাভের্তসকে। ৬০ মিনিটে জার্মানির হয়ে চতুর্থ গোলটি করেন গোসেন্স। এরপর ম‍্যাচে ফিরে আসার চেষ্টা চালায় পর্তুগাল। ম‍্যাচের ৬৭মিনিটে পর্তুগালের হয়ে ২-৪ করেন দিয়োগো জোটা।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৩ উইকেট হারিয়ে ১৪৬

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...