Saturday, April 4, 2026

ভোট পরবর্তী হিংসা মামলার নির্দেশ প্রত্যাহারের আর্জি নিয়ে হাইকোর্টে রাজ্য

Date:

Share post:

রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তে গত শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের (Calcutta High court) পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ৷ নির্দেশে এই কমিটিকে সাহায্য করতে বলা হয়েছে রাজ্য সরকারকে ( Govt of WB)৷

এবার সেই নির্দেশ প্রত্যাহারের দাবিতে হাইকোর্টে পাল্টা হলফনামা পেশ করেছে রাজ্য সরকার।আগামীকাল অর্থাত্‍ সোমবার এই মামলার শুনানি হতে পারে।

প্রসঙ্গত, দিল্লি গিয়ে গত সপ্তাহেই দু’বার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ( Jagdeep Dhankar)। দেখা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও৷ ঘটনাচক্রে তার পরেই ভোট পরবর্তী হিংসার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট ৷ সেই আবহে ওই নির্দেশ প্রত্যাহারের আর্জি জানিয়ে হাইকোর্টে রাজ্যের পাল্টা হলফনামা পেশ যথেষ্টই গুরুত্বপূর্ণ ৷

আরও পড়ুন- আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...