Friday, April 3, 2026

ইস্যু ভোট পরবর্তী হিংসা: উত্তরবঙ্গে পা দিয়েই রাজ্যের সমালোচনায় সরব রাজ্যপাল

Date:

Share post:

উত্তরবঙ্গে পা দিয়েই ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে ফের রাজ্যের কড়া সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সোমবার বেলা পৌনে ২টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি প্রায় ১০ মিনিট ধরে রাজ্যে ভোটের পরে সাত সপ্তাহ ধরে যা পরিস্থিতি চলছে তা ভয়াবহ বলে দাবি করেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, স্বাধীনতার পর এমন অশান্তি দেখা যায়নি। প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। এটা মৌলিক অধিকার খণ্ডন, গণতন্ত্রে কুঠারাঘাত বলে মন্তব্য করেন রাজ্যপাল। সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিয়ে সরব হওয়ার আবেদন রাজ্যপালের। তবে, সুর্নিদিষ্টভাবে কোনও তথ্য বা অভিযোগ রাজ্যপাল অবশ্য দিতে পারেননি।

সাংবাদিক বৈঠকের পরে রাজ্যপাল কার্শিয়ঙের (Kurseong) উদ্দেশে রওনা হন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধেয় রাজ্যপাল দার্জিলিঙের (Darjee7ling) রাজভবনে পৌঁছবেন। আগামী সাত দিন তিনি রাজভবনকে কেন্দ্র করেই উত্তরবঙ্গের নানা এলাকায় যেতে পারেন বলে সূত্রের খবর।

বিজেপি সূত্রের খবর, আলাদা উত্তরবঙ্গের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা (John Barla)। সেই মতো প্রস্তুতি চলছে বলে দাবি করেছে জন বার্লারর ঘনিষ্ঠমহল। তবে জন বার্লা বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি।

মাসখানেক আগেও রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। সেই সময়ে জন বার্লা-সহ অনেক বিজেপি নেতার সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ হয়েছিল। সেই সফরে রাজ্যপাল ভোটের পরে হিংসার অভিযোগ তুলে বিজেপির যে কর্মীরা অসমে আশ্রয় নিয়েছিলেন, তাঁদের শিবিরে গিয়েছিলেন। অসমে দাঁড়িয়ে রাজ্যের কড়া সমালোচনা করেছিলেন তিনি।

এবার রাজ্যপাল সাতদিন ধরে কোথায় যাবেন ও তাঁর সঙ্গে কতজন সাক্ষাৎ করেন সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে আলাদা উত্তরবঙ্গ রাজ্যের দাবিদাররা যে রাজ্যপালের কাছে যাওয়ার জন্য মরিয়া হবেন তা নিয়ে সংশয় নেই অনেকেরই। রাজ্যপাল পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে কী বলেন সেটাই এখন দেখার বিষয়।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...