Saturday, April 4, 2026

কথা রাখলেন মমতা: পুজোর আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ

Date:

Share post:

একের পর এক নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ভোটের আগে তিনি জানিয়েছিলেন, নতুন সরকার গঠন হওয়ার পরেই শিক্ষক নিয়োগ হবে। সেইমতো সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, পুজোর আগেই রাজ্যে 14 হাজার আপার প্রাইমারি (Upper Primary) শিক্ষক নিয়োগ হবে। একইসঙ্গে সাড়ে 10 হাজার প্রাইমারি শিক্ষকও (Teacher) নিয়োগ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

পরের পর্যায়ে মার্চের মধ্যে আরও সাড়ে 7 হাজার প্রাইমারি টিচার নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছেন মমতা। এ নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ স্বচ্ছভাবে হবে বলে এ দিন জানান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, মেধার ভিত্তিতে নিয়োগ হবেন শিক্ষকরা। এখানে লবি বাজির কোন স্থান নেই।

আরও পড়ুন:সিবিএসই : যারা পরীক্ষায় বসতে ইচ্ছুক, তাদের পরীক্ষা কবে? জানাল কেন্দ্র

‘কৃষক বন্ধু’ থেকে মহিলাদের ভাতা দেওয়া অথবা শিক্ষক নিয়োগ- বিধানসভা নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে আসার পর তার সবই পালন করছেন তিনি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...