Thursday, June 25, 2026

ইরানের প্রেসিডেন্ট পদে রাইসির জয়কে ভালোভাবে নেয়নি আমেরিকা

Date:

Share post:

বিপুল ভোটে জিতে ইরানের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন অতিরক্ষণশীল কট্টরপন্থী ধর্মীয় নেতা ইব্রাহিম রাইসি। নির্বাচনী অফিসাররা জানিয়েছেন ১.৭৮ কোটি ভোট পড়েছে রাইসির পক্ষে। কিন্তু দেশবাসীর একাংশ এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভোটারদের একটা বড় অংশ গত শুক্রবার ভোটই দিতে যাননি। আমেরিকাও গত শুক্রবারের এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ইরানের সাধারণ মানুষের স্বচ্ছ ও অবাধ নির্বাচনে অংশ নিতে পারেনি।এটা অত্যন্ত দুঃখজনক।এরপরও ইরান পরমাণু চুক্তিতে ফেরার বিষয়ে ভবিষ্যতে কথা চালিয়ে যেতে আগ্রহী তাঁরা। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান চুক্তি থেকে বেরিয়ে এসে তেহরানের উপরে একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন। ক্ষমতায় আসার পরপরই সেই নিষেধাজ্ঞা তুলে নেন বাইডেন। ফের চুক্তি নিয়ে সদর্থক আলোচনার প্রতিশ্রুতি দেন বাইডেন। কট্টরপন্থী রাইসি ইরানে ক্ষমতায় আসার পরেও তাঁর প্রশাসন সেই প্রতিশ্রুতি রাখে কিনা সেটাই বড় প্রশ্ন এখন। যদিও আমেরিকার বক্তব্য, অবাধ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের পছন্দের নেতা বাছার সুযোগ থেকে বঞ্চিত হলেন ইরানের সাধারণ মানুষ।
বিরোধীদের অভিযোগ, রাইসিকেই প্রেসিডেন্টের গদিতে বসাতে শেষ মুহূর্তে বহু যোগ্য প্রার্থীকে বৈধ কোনও কারণ ছাড়াই নির্বাচনে লড়া থেকে সরে যেতে বাধ্য করেছেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়া তোল্লা খামেনেই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য ইরানের নতুন প্রেসিডেন্টকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন। টুইটারে মোদি লিখেছেন,  ইসলামিক রিপাবলিকান অব ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ইব্রাহিম রাইসিকে অভিনন্দন। দু’দেশের সম্পর্ক আরও জোরদার করার জন্য ওঁর সঙ্গে কাজ করার অপেক্ষায় রইলাম।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...