Wednesday, June 24, 2026

ফুটপাথের বেহালাবাদক ভগবান মালির পাশে বিধায়ক রাজ চক্রবর্তী, খুশি শিল্পীর পরিবার

Date:

Share post:

ফুটপাথে বেহালা বাজিয়ে একের পর এক সুর তুলে যান ভগবান মালি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সর্বপ্রথম কলকাতার এক ফুটপাথে খুঁজে তাঁকে পেয়েছিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। ইতিমধ্যেই তাঁর বেহালা বাজানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার শিল্পীর পাশে দাঁড়ালেন পরিচালক তথা বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।

নাতনি হয়েছে খবর পেয়ে মালদহ থেকে কলকাতায় আসেন ভগবান মালি৷ সস্ত্রীক কলকাতায় মেয়ের কাছে এসে করোনাভাইরাস-লকডাউনের কারণে আটকে পড়েন শিল্পী। এসে দেখেন লকডাউনের কারণে কাজ হারিয়েছেন জামাই। মেয়ে-জামাইয়ের একটাই ঘর। সেখানে তাঁরা কোনওরকমে থাকে। মেয়ে-জামাইয়ের বেহাল দশা চিন্তায় ফেলে দেয় শিল্পীকে৷ তাই বেহালা নিয়ে কলকাতার রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। এই শিল্পীর বেহালা বাজানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটা নজরে আসতেই ভগবান বাবুর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন রাজ চক্রবর্তী।

আরও পড়ুন-খোলা হল হানের আইফোন, মিলল বহু চাঞ্চল্যকর তথ্য

তার পরেই গিরিশ পার্কের কাছে তিনি চলে বারাকপুরের বিধায়ক। রাজ দেখা করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শশী পাঁজার সঙ্গে। মন্ত্রীর সঙ্গে রাজ কথা বলেন যাতে ভগবান বাবুর পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়। রাজ চক্রবর্তী জানিয়েছেন, “একটি মানুষ বিপদে পড়েছেন তাঁর পাশে এসে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। এত মিষ্টি বেহালা বাজান উনি। তেমনই ভালো মানুষ।” রাজ কথা বলার পরেই শিল্পী ভগবান মালির আশ্রয়ের ব্যবস্থা হয়েছে। ওই এলাকায় কোনও বাড়িতে থাকার ব্যবস্থা করা হচ্ছে। রাজ চক্রবর্তীর মতো মানুষ এসে দেখা করায় খুশি ভগবান মালির পরিবারের সদস্যরা। ভগবান মালি রাজকে বলেছেন, “যে সুর তুমি আমায় দাও, আমি বাজিয়ে দেব।”

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...