Monday, April 13, 2026

বাংলাদেশের আর্থিক অগ্রগতিতে আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনারে উজ্জ্বল প্রসূন

Date:

Share post:

করোনা পরিস্থিতির মাঝেও দেশের অর্থনীতিতে আশার আলো দেখেছে বাংলাদেশ। বিগত অর্থবর্ষে বাংলাদেশের জিডিপি ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ব্যবসার সুযোগ তৈরি করতে উদ্যোগী হল সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন (SBF)–এর সাউথ এশিয়া বিজনেস গ্রুপ (SABG)। আর সেই লক্ষ্যেই আগামীকাল বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে এক ওয়েবিনারের। এই ওয়েবিনারের আলোচ্য বিষয় হল, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে ভিত্তিতে সিঙ্গাপুরের বেসরকারি পুঁজি বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করা। ওয়েবিনারে সিঙ্গাপুর ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (SICCI) এর উপদেষ্টা ও সাউথ এশিয়া বিজনেস গ্রুপ–এর ভাইস চেয়ারম্যান প্রসূন মুখার্জির উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্রবাসী বাঙালি ব্যবসায়ী প্রসূনবাবুর এই উদ্যোগ নিশ্চিতভাবে মনে রাখার মতো। বিশেষত পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশও এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে। ঢাকার আশা, এই ওয়েবিনার বাংলাদেশের ব্যবসা-বানিজ্যের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।

জানা গিয়েছে, এই ওয়েবিনারে সিঙ্গাপুর ও বাংলাদেশের সরকারি আধিকারিকদের পাশাপাশি উপস্থিত থাকছেন সিঙ্গাপুর ও বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরাও। উপস্থিত থাকবেন সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রী তথা ট্রেডড রিলেশনের minister-in-charge এস ঈশ্বরণ ( S Iswaran)। থাকছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাংলাদেশের সময় অনুযায়ী এই ভার্চুয়াল বৈঠক হতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ১২.৩০ পর্যন্ত। এই বৈঠকে দিতে আগ্রহী সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

 

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...