Monday, April 6, 2026

জ্ঞানেশ্বরী জালিয়াতিকাণ্ড: অমৃতাভ ও মিহিরের ডিএনএ পরীক্ষা

Date:

Share post:

জ্ঞানেশ্বরী জালিয়াতিকাণ্ডে অমৃতাভ (Amritabha Chowdhury)ও মিহির চৌধুরীর (Mihir Chowdhury) ডিএনএ (Dna) পরীক্ষা হচ্ছে বৃহস্পতিবার। এসএসকেএমে (Sskm) নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তও তাঁর বাবাকে।

জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় নথি অনুযায়ী অমৃতাভ চৌধুরীর বয়স ছিল ২৮। সেই হিসেব অনুযায়ী, এখন তাঁর বয়স হওয়ার কথা ৪০। কিন্তু অভিযুক্ত অমৃতাভ বলে যাকে চিহ্নিত করা হয়েছে, তাঁকে দেখলে ৩০-এর বেশি মনে হয় না। একই সঙ্গে তাঁর পরিচয়-শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রচুর ধোঁয়াশা দেখা দিয়েছে। বয়ানে অসংগতি মিলেছে। এই কারণেই বয়স জানতে অসিফিকেশন টেস্ট ও পরিচয় নিয়ে সংশয় দূর করতে এই ডিএনএ টেস্ট করা হচ্ছে। প্রয়োজনে বাড়ির অন্যান্য সদস্যদের পরীক্ষা করা হতে পারে বলে সূত্রের খবর। একইসঙ্গে জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় এখনো নিখোঁজ পরিবারের লোকেদের ডিএনএ স্যাম্পেল নিতে পারে তদন্তকারীরা। কারণ অমৃতাভর দেহ বলে যেতে হতে দেওয়া হয়েছিল সেটি কার তা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন:সিটি কলেজেও ভ্যাকসিন ক্যাম্প করেছিল ভুয়ো IAS দেবাঞ্জন!

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...