Monday, April 6, 2026

ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক সংক্রমণের গ্রাফ, কমল মৃত্যু

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল সংক্রমণের গ্রাফ। দেশের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবার ৫০ হাজারের নীচে নামলেও বুধ এবং বৃহস্পতিবার পরপর দু’দিন তা ফের ৫০ হাজারের গণ্ডি ছাড়াল। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা, ৫৪ হাজার ৬৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন।

তবে দৈনিক সংক্রমণ বাড়লেও মৃত্যু ১৩০০-র গণ্ডিতেই রয়েছে। স্বাস্থ্য দফতরের  রিপোর্ট অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩২১ জনের।  এইনিয়ে করোনায় মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯১ হাজার ৯৮১ জন। মৃত্যুর নিরিখে দেশের প্রথমেই মহারাষ্ট্রের (৫০৮) স্থান রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে তামিলনাড়ু (১৬৬) এবং  কেরল (১৫০)। তারপরই রয়েছে কর্নাটকের স্থান। (১২৩)।

অন্যদিকে দৈনিক সংক্রমণ বাড়লেও সক্রিয় রোগীর সংখ্যা নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় খানিকটা কমলেও ১৬ হাজারেরও বেশি। এখনও পর্যন্ত দেশে সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ২৭ হাজার ৫৭ জন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...