Monday, April 6, 2026

শ্যুটিং ফ্লোরে নুসরত, অন্তঃসত্ত্বা অবস্থায় কাজে ব্যস্ত অভিনেত্রী

Date:

Share post:

অন্তঃসত্ত্বা অভিনেত্রী নুসরত জাহান। তার মধ্যেই কাজে ব্যস্ত তিনি। ইতিমধ্যে বিয়ে বিতর্ক, সন্তানের পিতৃপরিচয় নিয়ে হাজারো প্রশ্ন থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের নতুন ছবি প্রকাশ্যে আনলেন নুসরত। বিতর্কের মাঝেও সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে অনুরাগীদের বার্তা দিয়ে চলেছেন নুসরত।

তার মধ্যেই জোরকদমে কাজ করে চলেছেন সাংসদ-অভিনেত্রী। নিভৃতে সময় কাটানোর পাশাপাশি নিজেকে সাজিয়ে ক্যামেরার সামনেও দাঁড়াচ্ছেন হবু মা। শুক্রবার সেই ছবিই ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নুসরত। নীল রঙের গাউন, খোলা চুল এবং মানানসই হালকা সাজে সুন্দরী তিনি। কোনও এক ফোটোশ্যুটের জন্যই সেজেছেন অভিনেত্রী। গত বৃহস্পতিবার সেই শ্যুটের ক্যামেরার পিছনের মুহূর্তও ফোনের ক্যামেরা বন্দি করে ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে দিয়েছিলেন নুসরত।

আরও পড়ুন-করোনার পার্শ্ব প্রতিক্রিয়া, দৃষ্টিশক্তি হারাতে বসেছেন সঙ্গীতশিল্পী পরমা !

সম্প্রতি উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সঙ্ঘমিত্রা মৌর্য নুসরতের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন। মহিলা সাংসদের অভিযোগ, লোকসভায় দাঁড়িয়ে সাংসদ-অভিনেত্রী নিজের সম্পর্কে ভুল তথ্য পেশ করেছেন। তাই তাঁর বিরুদ্ধে নিয়ম মেনে পদক্ষেপের আবেদন জানিয়েছেন সঙ্ঘমিত্রা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...