Tuesday, April 14, 2026

করোনাকালে প্রয়োজনের তুলনায় চারগুণ বেশি অক্সিজেন চায় দিল্লি, বলছে রিপোর্ট

Date:

Share post:

ভয়াবহ করোনা পরিস্থিতিতে(covid situation) রাজধানী দিল্লিতে অক্সিজেনের সংকট চরম আকার ধারণ করে। একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর মতো ঘটনাও ঘটে। অক্সিজেনের দাবিতে কেন্দ্রের(Central) সঙ্গে দিল্লির(Delhi) সংঘাত গড়ায় আদালত পর্যন্ত। সেই ঘটনার মাঝেই এবার সাম্প্রতিক এক রিপোর্ট দাবি করছে প্রয়োজনের তুলনায় কেন্দ্রের কাছে চারগুণ বেশি অক্সিজেন দাবি করেছিল দিল্লি সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্টের গঠন করা অক্সিজেন অডিট কমিটির রিপোর্ট এমনটাই দাবি করছে।

এপ্রিল-মে মাসে নাগাদ দিল্লি সরকার ও কেন্দ্রের সংঘাত যখন চরম আকার ধারণ করে এই সময় দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপে অক্সিজেনের বরাদ্দ বাড়াতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। যার জন্য অন্যান্য রাজ্যগুলির বরাদ্দ কমাতে হয়েছিল। এই পরিস্থিতিতে অডিট কমিটির রিপোর্ট দাবি করেছে, সেই সময় দিল্লিতে দৈনিক প্রায় ৩০০ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন ছিল, তবে দিল্লি সরকার চাহিদা বাড়িয়ে ১২০০ মেট্রিক টন করেছিল। রিপোর্টে আরও বলা হয়েছে, দিল্লির অতিরিক্ত চাহিদার কারণে অন্য ১২টি রাজ্যে অক্সিজেনের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছিল। রিপোর্টে এ কথা বলা হলেও সে সময় দিল্লি সরকার অবশ্য বলেছিল, স্বাভাবিক অবস্থায় দিল্লিতে দৈনিক প্রায় ৩০০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন হয়। দ্বিতীয় ঢেউয়ে তা বাড়তে বাড়তে ৭০০ মেট্রিক টন ছাড়ায়। তারা এ নিয়ে শীর্ষ আদালতে আবেদন করে। শীর্ষ আদালত ওই পরিমান অক্সিজেন দিতে নির্দেশও দেয়। শুধু তাই নয় এরপর দৈনিক প্রায় ১২০০ মেট্রিক টন অক্সিজেন দাবি করে দিল্লি সরকার।

উল্লেখ্য, ভারতে মেডিকেল অক্সিজেনের যোগান ও বিতরণের বিষয়টি খতিয়ে দেখতে ১২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন করেছিল দেশের শীর্ষ আদালত। এই টাস্কফোর্সের নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভবতোষ বিশ্বাস। সম্প্রতি এই কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে। যেখানে উল্লেখ করা হয়েছে, ১৩ মে দিল্লির বিভিন্ন হাসপাতালে অক্সিজেন পরিবহনকারী ট্যাঙ্কার খালি করা যায়নি কারণ, হাসপাতালগুলোর অক্সিজেন ট্যাঙ্ক ৭৫ শতাংশের বেশি ভর্তি ছিল। এছা়ড়াও, এলএনজেপি হাসপাতাল এবং এমস-এর মতো সরকারি হাসপাতালেও ট্যাঙ্ক ভর্তি ছিল। বেশ কয়েকটি হাসপাতাল ভুল তথ্য দেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয় বলেও জানিয়েছে ওই টাস্কফোর্স।

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...