Wednesday, June 24, 2026

বাড়ছে মেট্রোর সংখ্যা, ৪০ থেকে বেড়ে হচ্ছে ৬২

Date:

Share post:

বাড়ল মেট্রোর সংখ্যা। ৪০ থেকে বেড়ে হবে ৬২ টি। এই মেট্রো সাধারণ মানুষের জন্য নয়। শুধুমাত্র স্টাফ এবং যারা বিশেষ পরিষেবার সঙ্গে যুক্ত সেইসব যাত্রীদের জন্যই চলছে এই মেট্রো। বিশেষ পরিষেবায় নিযুক্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর মেট্রো কর্তৃপক্ষের তরফে।

মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামিদিনে মেট্রো চলবে সকাল ৮ টা থেকে। বর্তমানে মেট্রো চলছে ৯ টা থেকে। সকাল ৮ টা থেকে মেট্রো চলবে সাড়ে ১১ টা পর্যন্ত। আবার বিকেল পৌনে ৪ টে থেকে চলবে মেট্রো। কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে সাড়ে ৬ টায়। তবে রবিবার কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।

আরও পড়ুন-নিয়ম ভঙ্গের অভিযোগে তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের অ্যাকাউন্ট ব্লক করলো টুইটার

করোনা অতিমারীর জেরে বন্ধ গণপরিবহন। রাজ্যে কার্যত লকডাউনের সম্যসীমা বাড়িয়ে করা হয়েছে পয়লা জুলাই পর্যন্ত। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। খোলা হয়েছে দোকানপাট, রেস্তরাঁ, পানশালা, শপিংমল। তবে সময়ের মধ্যেই বন্ধ করা হচ্ছে এগুলি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...