Saturday, April 18, 2026

পাল্টা সওয়ালে থমকে গেলেন মিঠুন চক্রবর্তীর আইনজীবী

Date:

Share post:

হাইকোর্টে পাল্টা সওয়ালে কার্যত থমকেই গেলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর আইনজীবী মহেশ জেঠমালানি৷

রাজ্যে বিধানসভা ভোটের প্রচারের সময় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সিনেমার সংলাপ ব্যবহার করে রাজ্যে হিংসায় প্ররোচনা দিয়েছেন, এই অভিযোগ তুলে মানিকতলা থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন উত্তর কলকাতার যুব তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল৷ এই মামলাটি খারিজের আর্জি নিয়ে হাইকোর্টে আবেদন করেন মিঠুন চক্রবর্তী।

শুক্রবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মিঠুন চক্রবর্তীর রুজু করা ওই মামলার শুনানিতে তাঁর আইনজীবী মহেশ জেঠমালানি বেশ জোরালো সুরেই বলার চেষ্টা করেছিলেন, “ফিল্ম সেন্সর বোর্ড তো এই সব Dialogue বা সংলাপে অনুমোদন দিয়েছে৷”

জেঠমালানির বক্তব্যের জবাবে সঙ্গে সঙ্গেই মৃত্যুঞ্জয় পালের আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতে জোরালো সওয়ালে বলেন, “এটা কোনও যুক্তিই নয়৷ ফিল্ম সেন্সর বোর্ড ওই সব সংলাপে অনুমোদন দিয়েছে শুধুমাত্র সিনেমায় ব্যবহারের জন্য৷ বাস্তব জীবনে ব্যবহার করার জন্য নয়৷ অথচ মিঠুন চক্রবর্তী বিজেপি’র মঞ্চে এই ধরনের সংলাপ ব্যবহার করে হিংসায় প্ররোচনা দিয়েছেন৷ হিংসায় প্ররোচনা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ৷” আইনজীবী অয়ন চক্রবর্তী এর পরেই বলেন “চলচ্চিত্রে তো ধর্ষনের দৃশ্যেরও ছাড়পত্র সেন্সর বোর্ড দেয়৷ এই যুক্তি গ্রহণ করা হলে তো বাস্তবের ধর্ষনও অপরাধ হিসাবে বিবেচিত হবে না৷ এটাও তাহলে জানানো হোক”৷

আরও পড়ুন:ভুয়ো IAS দেবাঞ্জনের বিরুদ্ধে FIR দায়ের লাভলি মৈত্র, শান্তনু সেনের

এদিন বিচারপতি কৌশিক চন্দ’র এক প্রশ্নের উত্তরে রাজ্যের কৌঁসুলি শাশ্বত গোপাল মুখোপাধ্যায় জানান, ‘আগামী সপ্তাহে মিঠুন চক্রবর্তীকে তৃতীয় দফায় জিঞ্জাসাবাদ করবে
তদন্তকারী আধিকারিকরা৷ এ সংক্রান্ত নোটিশও দেওয়া হয়েছে’। তিনি জানান, ‘ইতিমধ্যেই ভার্চুয়ালি দু’বার মিঠুন চক্রবর্তীর বক্তব্য নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত ১১ জুন এই অভিযোগের তদন্তে পুলিশকে সহযোগিতা করার জন্য মিঠুন চক্রবর্তীকে নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি জানায়, করোনা- পরিস্থিতিতে তাঁর সশরীরে হাজির হওয়ার কোনও প্রয়োজন নেই। হাইকোর্টের নির্দেশ, প্রয়োজনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তদন্তকারী আধিকারিকরা করতে পারবেন জিজ্ঞাসাবাদ। এই নির্দেশের পর মানিকতলা থানা ভার্চুয়ালি দু’ দফায় জিজ্ঞাসাবাদ করে মিঠুন চক্রবর্তীকে৷ এবার তৃতীয় বারের জন্য জেরার মুখে পড়তে চলেছেন মিঠুন চক্রবর্তী৷ হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার৷

 

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...