Tuesday, March 24, 2026

রাজ্যপাল পদ থেকে ধনকড়কে সরাতে এবার বিধানসভায় প্রস্তাব আনার ভাবনা তৃণমূলের

Date:

Share post:

রাজ্যপাল(governor) পদ থেকে ধনকড়কে সরাতে একাধিকবার কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সম্প্রতি সে কথা প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী নিজেই। এবার রাজ্যপাল পদ থেকে জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar) সরাতে বিধানসভায় প্রস্তাব পেশ করতে চলেছে তৃণমূল সরকার(TMC government)। আসন্ন বিধানসভা অধিবেশনেই এই প্রস্তাব পেশ করা হতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।

উল্লেখ্য, বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জগদীপ ধনকড়ের সঙ্গে একাধিক ইস্যুতে সংঘাত বেড়েছে রাজ্যের। দিনে দিনে সেই সংঘাত আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, রাজ্যপালকে সরাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা অধিবেশন। অধিবেশন শুরু হওয়ার পরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এদিকে বিধানসভার বিষয়ে রাজ্যপাল ‘অতিরিক্ত হস্তক্ষেপ’ করছেন এমন অভিযোগ তুলে ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লা কাছে অভিযোগ জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যপাল যে বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে এ অভিযোগ বারবার তুলছে শাসক দল। এমন পরিস্থিতিতে রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় শাসক দলের প্রস্তাব পেশ রাজনৈতিক দিক থেকে নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হতে চলেছেন।

আরও পড়ুন:আগামী বছর নৌসেনায় যোগ দেবে দেশের তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’

উল্লেখ্য, রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতে সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়ে উঠতে দেখা গিয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে। সম্প্রতি এ বিষয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপির ৫০ জন বিধায়কের সঙ্গে বৈঠক করার পর দিল্লি উড়ে যান জগদীপ ধনকড় দেশের রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী ও কয়লা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাজনৈতিক মহলের অনুমান শীর্ষ নেতৃত্বের কাছে গিয়ে রাজ্যে আইনশঙ্খলা নিয়েই অভিযোগ জানিয়েছেন তিনি। রাজ্যপালের বিরুদ্ধে যে সরকার রীতিমতো ক্ষুব্ধ সম্প্রতি মুখ্যমন্ত্রী বক্তব্যে তা স্পষ্ট হয়ে উঠেছে। রাজ্যপালকে সরাতে কেন্দ্রকে একাধিকবার চিঠি লেখার কথা প্রকাশ্যে আনার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যপাল যখন করা হয়েছিল, আমাকে জিজ্ঞাসা করা হয়নি। নিয়ম হচ্ছে, রাজ্যের সঙ্গে পরামর্শ করে করতে হবে’। অন্যদিকে, রাজ্যপালকে নিশানা করে মমতা বলেন, ‘একটা বাচ্চা হলে বকে চুপ করানো যায়’।

 

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...