Monday, April 6, 2026

বিনা অনুমতিতে বিক্ষোভ, নওশাদকে আটক করল পুলিশ

Date:

Share post:

ভোট-পরবর্তী হিংসার বিরুদ্ধে সরব হয়ে পথে নেমে ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক(MLA) নওশাদ সিদ্দিকী(Naushad Siddiqui) ও তার সঙ্গীরা। বেআইনিভাবে ওই বিক্ষোভের জেরে বিধায়ক সহ একাধিক জনকে আটক করল পুলিশ(Police)। বর্তমানে তাদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে।

জানা গিয়েছে, দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন, ভোট-পরবর্তী হিংসা সহ একাধিক ইস্যুতে শনিবার বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি ছিল বাম জোট শরিক আইএসএফের। সেইমতো এদিন সকালে ধর্মতলায় কাছে গান্ধী মূর্তি পাদদেশে সামিল হন বিক্ষোভকারীরা। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু অনুমতি ছাড়া গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভরত আইএসএফ কর্মী-সমর্থকদের আটক করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে বিনা অনুমতিতে বিক্ষোভ করার জন্যই তাদের আটক করা হয়েছে।

আরও পড়ুন:বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ৩দিন বন্ধ সোনারপুর-রাজপুরের বাজার

আটক হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ বলেন, ‘ভোটের পর থেকেই গোটা বাংলায় হিংসার পরিবেশ তৈরি হয়েছে। যা কিছুতেই মেনে নেওয়া যায় না। সেই কারণেই আমরা প্রতিবাদে শামিল হয়েছিলাম। কিন্তু আমাদের কর্মসূচি শুরুর আগেই তা বন্ধ করে দেওয়ার চেষ্টা হল।’

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...