Friday, April 3, 2026

ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও ডেল্টা প্লাস প্রজাতির সংক্রমণে আক্রান্ত রাজস্থানের বৃদ্ধা

Date:

Share post:

করোনা ভ্যাকসিনের দুটি ডোজই সম্পূর্ণ। কিন্তু তারপরেও কাবু করা গেল না ডেল্টা প্লাস প্রজাতিকে। রাজস্থানের ৬৫ বছরের বৃদ্ধা ফের একবার করোনায় আক্রান্ত হলেন। তাঁর শরীরে বাসা বাঁধল ডেল্টা প্লাস প্রজাতির ভাইরাস।

রাজস্থানের বিকানিরের ওই বৃদ্ধার শরীরে করোনা কিছু উপসর্গ দেখা দিলে গত ৩০ মে ওই বৃদ্ধার করোনার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তাঁর রিপোর্ট আসে গত শুক্রবার। রিপোর্টে দেখা যায়, তাঁর শরীরে করোনার ডেল্টা প্লাস প্রজাতি বাসা বেঁধেছে। এপ্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ওই বৃদ্ধা এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। কোভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছেন তিনি। কিন্তু তারপরও কীভাবে করোনা তাঁর দেহে বাসা বাঁধল, তার কিনারা করতে পারছেন না চিকিৎসকরা। তবে বিষয়টি সরকারের নজরে আসতেই তারা রাজ্যবাসীকে সতর্ক করেছেন। শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা। কোনওভাবেই যাতে এই মারণভাইরাসের প্রজাতি অন্যের দেহে বাসা না বাঁধে তাঁর খেয়াল রাখা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই ডেল্টা প্লাস প্রজাতিই ভারতে অতিমারীর তৃতীয় ঢেউ বয়ে আনতে পারে। তাই আগে থেকেই এনিয়ে একাধিক রাজ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...