Saturday, March 28, 2026

ভুল তথ্য: হাওয়ালা চার্জশিটে নাম ছিল না, মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে দাবি রাজ্যপালের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই রাজভবনে সাংবাদিক বৈঠক ডেকে তার জবাব দিলেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তাঁর অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন।’’ রাজ্যপাল বলেন, এখনও জৈন হাওয়ালা-কাণ্ডে কেউ দোষী সাব্যস্ত হননি। হাওয়ালা-কাণ্ডের চার্জশিটে অজিত পাঁজা (Ajit Panja), যশবন্ত সিনহাদের (Yaswant Sinha) মতো নেতাদের নাম ছিল। তবে,পরে তাঁরা অভিযোগ থেকে মুক্ত হন। কিন্তু তাঁর নাম চার্জশিটে ছিল না বলে দাবি করেন রাজ্যপাল। তিনি বলেন, “আমার বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ নেই। মুখ্যমন্ত্রীর পক্ষে এই ধরনের মন্তব্য করা উচিত নয়”।

এর পাশাপাশি, নিয়মমাফিক বিধানসভার অধিবেশন শুরুর আগে তাঁর ভাষণের যে খসড়া রাজ্যপালকে পাঠানো হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই বলেও অভিযোগ করেন ধনকড়। সেই বিষয়ে সোমবারই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। এই বিষয়ে দুজনের মধ্যে ফোনে ১০ মিনিট কথা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন মন্ত্রিসভায় তার ভাষণের খসড়া অনুমোদিত হয়েছে।

এরপরই জিটিএ-র (Gta) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন রাজ্যপাল। জিটিএ-র অডিট ক্যাগ-কে (Cag) দিয়ে করানোর দাবি জানিয়েছেন তিনি। তাঁর যুক্তি, এটা জনগণের টাকা। সুতরাং, জিটিএ-এর অডিট করার অধিকার রয়েছে ক্যাগ-এর।

আরও পড়ুন-বিধান পরিষদ গঠনের প্রস্তুতি শুরু, ৮ জুলাই বিধানসভায় পেশ হবে বিল

উত্তরবঙ্গ সফর থেকে ফিরে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেছেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে। এ বিষয়ে নাকি তাঁর কাছে বহু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। তবে কোনো সংগঠনের নাম প্রকাশ করেননি রাজ্যপাল।

পশ্চিমবঙ্গের প্রথম নাগরিক হিসাবে তিনি যেকোনো বিষয় নিয়েই রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলে সাংবাদিক বৈঠকে জানান ধনকড়।

কিন্তু প্রশ্ন উঠছে জৈন হাওয়ালা কাণ্ডে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কেন অভিযুক্তদের নামের উদাহরণ সামনে আনলেন ধনকড়? কেনই বা সাফাই দিলেন, যে সেই মামলায় কেউই দোষী সাব্যস্ত হয়নি। এই কথার মাধ্যমে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে কী ইঙ্গিত দিতে চাইলেন রাজ্যপাল? তাই নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।

 

Related articles

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...

প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

বয়সের ভারে শরীর নুইলেও প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে চওড়া হাসি ফুটত, সেই ‘মোহনবাগান দিদা’ আর...

কর্মের রাজনীতিতে ফের জিতবে তৃণমূল: লাভপুরের সভা থেকে বিজেপিকে সরাসরি নিশানা অভিষেকের

কর্মের রাজনীতি করেই জিতবে তৃণমূল। প্রভু রামের জন্মভূমিতে বিজেপি হেরেছে। ওরা শুধু ধর্মের রাজনীতি করে। আর তৃণমূল করে...