Monday, April 13, 2026

প্রথম রাউন্ডে জয় পেল নোভাক জোকোভিচ

Date:

Share post:

উইম্বলডনে(Wimbledon)প্রথম রাউন্ডে জয় পেল নোভাক জোকোভিচ(Novak Djokovic)। এদিন ইংল্যান্ডের জ্যাক ড্রেপারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন জোকার। ম‍্যাচের ফলাফল ৪-৬, ৬-১, ৬-২, ৬-২।

করোনা(Corona) অতিমারির জন্য ২০২০ সালে বাতিল হয়ে গিয়েছিল উইম্বলডন। তবে ২০২১ সবরকম ব‍্যবস্থা নিয়েই শুরু করা হল এই টুর্নামেন্ট। উইম্বলডনে প্রথম ম‍্যাচে জয় পেলেও, ১৯ বছর বয়সি প্রতিপক্ষের সঙ্গে প্রথম সেটে লড়াই করেই জিততে হয় জোকোভিচকে। বৃষ্টির কারণে ছাদে ঢাকা সেন্টার কোর্টে খেলতে হয় জোকোভিচকে।

এদিন ম‍্যাচ জিতে জোকোভিচ বলেন,”দারুণ লাগছে সেন্টার কোর্টে ফিরে। টেনিস বিশ্বের সম্ভবত সব চেয়ে পবিত্র কোর্ট এটি। গত বার অনেক খেলায়াড়েরই খুব খারাপ লেগেছিল উইম্বলডন বাতিল হওয়ায়। এ বার প্রতিযোগিতায় প্রথম দিনটা ঠিক মনের মতো না হলেও এক একটা দিন ধরে এগোতে চাই। এই কোর্টে কোনও ম্যাচকেই হাল্কা করে দেখিনি।”

আরও পড়ুন:মঙ্গলবার ইউরো কাপে শেষ ষোলোর হাইভল্টেজ ম‍্যাচে ইংল‍্যান্ডের মুখোমুখি জার্মানি

 

Related articles

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...