Monday, April 6, 2026

রাজ্যপালের বক্তব্যের উত্তর নেই শাসকদলের কাছে তাই ব্যক্তিগত আক্রমণ: দিলীপ ঘোষ

Date:

Share post:

পশ্চিমবঙ্গের সঙ্গে এবার কাশ্মীরের (Kashmir) তুলনা টানলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) মিটে যাওয়ার পর পশ্চিমবঙ্গে যত হিংসার ঘটনা ঘটেছে, তত ঘটনা এত বছরে কাশ্মীরেও ঘটেনি ৷
ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হওয়ার জন্য রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Governor Jagdeep Dhankhar) কুকথা শুনতে হচ্ছে বলে তিনি এদিন দাবি করেছেন ৷ তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে জলাঞ্জলি দেওয়া হয়েছে ৷
বিজেপির একাধিক জনপ্রতিনিধি থেকে নেতা উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন ৷ এই দাবি বিজেপি সমর্থন করে না বলে আগেই জানিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ এদিনও তিনি একই কথা বলেছেন ৷ তাঁর বক্তব্য, একটাই রাজ্য আগেও ছিল আগামিদিনেও থাকবে ৷একই সঙ্গে তিনি ব্যাখ্যা করেছেন যে কেন উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্যের (Separate Statehood) দাবি তুলছেন ৷ তাঁর কথায়, সেখানকার মানুষের অধিকার সুরক্ষিত নয় ৷ তাই তাঁরা রাজ্যের দাবি তুলেছেন ৷ কিন্তু এর জন্য তৃণমূল কংগ্রেস বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন ৷
বিজেপি বিধানসভার অন্দরে ও বাইরে মানুষের অধিকারের দাবিতে লড়াই করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন ৷
বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সকলকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু লিঙ্ক পাঠানো হয়েছিল। প্রায় ২৫০-৩০০ নেতা ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন, কে এসেছিলেন আর কে অনুপস্থিত ছিলেন তা পর্যালোচনা করা হবে।
জৈন হাওয়ালা মামলায় সুখেন্দু শেখর রাজ্যপালকে আক্রমণ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘চার্জশিটে রাজ্যপালের নাম রয়েছে কি না তা রাজ্যপাল নিজেই জানিয়ে দিয়েছেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই। এই বিষয়ে মন্তব্য করার এক্তিয়ার আমার নেই। সংবিধান সম্পর্কে রাজ্যপাল যথেষ্ট জানেন। উত্তর দিতে না পেরে রাজ্যপালকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে।’

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...