Wednesday, March 25, 2026

প্রাক্তন পুরমন্ত্রীর চিঠি বর্তমানকে, অশোকবাবু কি হাত কামড়াচ্ছেন? প্রশ্ন তৃণমূলে

Date:

Share post:

তিনি আর ভোটে দাঁড়াবেন না ঘোষণা করেছেন। আর পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন হওয়ার ইচ্ছেও নেই বলে আগাম বলেছিলেন। অথচ, মাস দুয়েক কাটার আগেই ক্ষমতা হাতছাড়া হওয়ার জন্য কি হাত কামড়াতে শুরু করলেন শিলিগুড়ির প্রাক্তন সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য!

অন্তত, বুধবার অশোকবাবু রাজ্যে পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে যে চিঠি লিখেছেন তাতে এমনই ধারনা করছেন অনেকে। কারণ, ওই চিঠি পঠানোর পরে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের কাছে চিঠির কপি পৌঁছেছেন অশোকবাবু। চিঠিতে লেখা হয়েছে, গোটা রাজ্যে গত বিধানসভা ভোটের আগে যে প্রশাসক বোর্ড নানা পুরসভায় ছিল সেগুলি বহাল রাখা হয়েছে। তা হলে কেন শিলিগুড়িতে তাঁর নেতৃত্বাধীন প্রশাসক বোর্ডকে পুনর্নিয়োগ না করে ডাবগ্রাম-ফুলবাড়ির পরাজিত বিধায়ক গৌতম দেবকে পুরসভার মাথায় মনোনীত করল রাজ্য সরকার!
শুধু তাই নয়, রাজ্যের যে সব পুরসভায় প্রশাসক বোর্ড রয়েছে, সেখানে বিদায়ী কাউন্সিলরদের কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত করা হয়েছে। শিলিগুড়িতে কাউকে তা করা হয়নি কেন সেই প্রশ্নেও বিস্ময় প্রকাশ করেছেন প্রাক্তন পুরমন্ত্রী অশোকবাবু। তিনি চন্দ্রিমা ভট্টাচার্যকে সামগ্রিক পরিস্থিতি জানানোর জন্য চিঠিটি লিখেছেন বলে দাবি করেছেন।

এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে অশোকবাবু জানান, পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর করোনা পরিস্থিতির জন্য ভোট হয়নি। কিন্তু, প্রশাসক বোর্ডে সব পুরসভায় বিদায়ী মেয়র পরিষদ বা বিদায়ী চেয়ারম্যান ইন কাউন্সিলকে মনোনীত করা হয়েছিল। সে ভাবে তিনিও প্রায় এক বছর দায়িত্বে ছিলেন। তৃণমূল তৃতীয়বার ক্ষমতাসীন হওয়ার পরে অনেক পুরসভার ক্ষেত্রে আগের নির্দেশই পুনর্বহাল করা হয়েছে। কিন্তু, শিলিগুড়িতে প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন হয়েছেন প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব, সঙ্গে রয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা অলোক চক্রবর্তী, শিলিগুড়ি একজন হোটেল মালিক তথা প্রকাশনা সংস্থার কর্ণধার বিবেক বৈদ, তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার (যিনি বিদায়ী বোর্ডের বিরোধী দলনেতাও ছিলেন)।

এখন অশোকবাবুর প্রশ্ন, রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছে তা সব পুরসভায় কার্যকর হয়েছে. কিন্তু শিলিগুড়িতে অন্যরকম ভাবে প্রশাসক বোর্ডের সদস্য মনোনীত করা হয়েছে। কেন ব্যতিক্রম শিলিগুড়ি, সেই প্রশ্ন তুলেছেন শিলিগুড়ি বিধানসভায় সদ্য পরাজিত সিপিএম নেতা অশোকবাবু।

তৃণমূলের জেলা নেতাদের কয়েকজন দাবি করেন, সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে শিলিগুড়িতে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান পেয়েছেন অশোকবাবু। হারের পরে ঘোষণা করেন, তিনি আর ভোটে দাঁড়াবেন না এবং প্রশাসক বোর্ডের দায়িত্ব দিলেও নিতে আগ্রহী নন। তা হলে এখন অশোকবাবু কি হাত কামড়াচ্ছেন, প্রশ্ন তৃণমূলের অনেকেরই।

আরও পড়ুন- এবার ধস গরুবাথানে, বিচ্ছিন্ন লাভা-লোলেগাঁও

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...