Saturday, June 20, 2026

ভিআইপি স্টিকার ও নীল বাতি নিয়ে নয়া নির্দেশিকা জারি লালবাজারের

Date:

Share post:

ভুয়ো আইএএস-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে সতর্ক প্রশাসন। ভিআইপি (V.i.p.) স্টিকার ও নীল বাতি (Blue Light) লাগানো গাড়ি নিয়ে সমস্ত ট্রাফিক গার্ডকে (Traffic Guard) সতর্ক করল লালবাজার (Lalbazar)। ভিআইপি স্টিকার অথবা নীল বাতি লাগানো গাড়ি রাস্তায় বা পার্কিংয়ে থাকলে নথি পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, পুলিশ লেখা গাড়ির ক্ষেত্রেও নজরদারি চালাতে হবে নির্দেশ দেওয়া হয়েছে।

দেবাঞ্জনকাণ্ডের জেরে সতর্ক পুলিশ-প্রশাসন। ভ্যাকসিন ক্যাম্প আয়োজন নিয়ে আগেই নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। এবার লালবাজার ট্রাফিক কন্ট্রোলও নীল বাতি ও ভিআইপি স্টিকার লাগানো গাড়ি নিয়ে মৌখিক নির্দেশিকা জারি হল। ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের পরে, মঙ্গলবার সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের আধিকারিক পরিচয় দিয়ে গ্রেফতার হয়েছেন আরেক যুবক। তাঁরও গাড়িতে নীল বাতি লাগানো ছিল। ছিল ভিআইপি স্টিকার।

এর প্রেক্ষিতে এবার সব ট্রাফিক গার্ডকে ভিআইপি স্টিকার ও নীল বাতি লাগানো গাড়ি রাস্তায় দেখা গেলে বা পার্কিংয়ে দাঁড়িয়ে থাকলে নথি পরীক্ষা করার মৌখিক নির্দেশ দিল লালবাজার ট্রাফিক কন্ট্রোল। পুলিশ লেখা গাড়ি থাকলেও নিতে হবে একই ব্যবস্থা। কোনও গাড়ির নথি নিয়ে সন্দেহ হলে স্থানীয় থানায় খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- প্রাক্তন পুরমন্ত্রীর চিঠি বর্তমানকে, অশোকবাবু কি হাত কামড়াচ্ছেন? প্রশ্ন তৃণমূলে

 

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...