Saturday, June 20, 2026

সেনাকর্মী হিসেবে পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণার অভিযোগ

Date:

Share post:

ফের টাকা প্রতারণার অভিযোগ। এবার সেনা কর্মী হিসেবে পরিচয় দিয়ে অনলাইনে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগ করেছেন পাটুলির এক বাসিন্দা। পাটুলি থানায় এই প্রতারণা সংক্রান্ত একটি অভিযোগ করেছেন ওই ব্যক্তি।

অভিযোগ, তার একটি ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য একটি অনলাইন সাইটে মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপনের ভিত্তিতেই সেনা কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে এক ব্যক্তি ফ্ল্যাটটি ভাড়া নিতে চান। এই পর্যন্ত ঠিকই ছিল।

এরপর ওই ব্যক্তি অনলাইনে অ্যাডভান্স পেমেন্ট করতে চান। তাতে রাজি হয়ে যান পাটুলির ওই বাসিন্দা। প্রথমে একটি কিউ আর কোড পাঠিয়ে বলা হয় স্ক্যান করতে। কিন্তু স্ক্যান করে পাসওয়ার্ড দিতেই অ্যাকাউন্ট থেকে মোট ৪০ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে বলে দাবি পাটুলির বাসিন্দা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। শুধু পাটুলি নয়, এর আগেও সেনা কর্মী পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণার বহু অভিযোগ জমা পড়েছে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে।

আরও পড়ুন- ভিআইপি স্টিকার ও নীল বাতি নিয়ে নয়া নির্দেশিকা জারি লালবাজারের

 

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...