Saturday, April 4, 2026

ভুয়ো-ভ্যাকসিন মামলায় CBI-কেও নোটিশ পাঠাতে আবেদনকারীকে নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

ভ্যাকসিন-কেলেঙ্কারির তদন্তভার কি CBI-এর হাতেই তুলে দিতে চাইছে কলকাতা হাইকোর্ট ?

ভুয়ো-ভ্যাকসিন সংক্রান্ত জনস্বার্থ মামলায় শুক্রবার আবেদনকারীর আইনজীবীর সওয়ালের ভিত্তিতে CBI-কেও নোটিশ পাঠাতে মামলাকারীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ এর পরই আইনজীবী মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি ভুয়ো টিকা- কেলেঙ্কারির তদন্ত CBI-কেই দিতে চলেছে হাইকোর্ট ?

◾এদিন শুনানির শুরুতেই অ্যাডভোকেট জেনারেল (AG) ভ্যাকসিন-কেলেঙ্কারি সংক্রান্ত রাজ্যের রিপোর্ট আগামী সোমবার পেশ করার অনুমতি চান৷

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল – মিঃ AG, গাড়িতে লাল ও নীল আলো ছাড়াও গাড়ির কাঁচে কালো রংয়ের ফ্লিম লাগানোর বিষয়টিও রাজ্যকে দেখতে হবে৷ এই ধরনের ফ্লিম লাগানো গাড়িই অপরাধ সংঘটিত করে৷

◾AG – আমরা তেমন নির্দেশই দিয়েছি।

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – শুধুই নির্দেশ দিলেই হবে না। ব্যবস্থা নিতে হবে। আইন তো আছেই। বিষয়টা দেখুন।

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – আগামী সোমবারের মধ্যে রাজ্যকে কসবার টিকা-কাণ্ড নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট, হলফনামার আকারে পেশ করতে হবে।

◾এই সময়েই মামলার আবেদনকারী বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারির আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন –
আমরা CBI তদন্ত চেয়েছি। তাই CBI-এর কাছেও রিপোর্ট চাওয়া হোক।

◾বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় – আমরা বিষয়টি দেখছি।

আরও পড়ুন-মৃত বিজেপি-কর্মীর দেহ ফের ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

◾AG – এই মুহূর্তে CBI-এর কাছে রিপোর্ট তলব করার কোনও প্রয়োজনই নেই।
◾আইনজীবী বিল্বদল ভট্টাচার্য – আমার মক্কেল প্রাথমিকভাবে CBI-এর কাছেও কসবার টিকা-কান্ড নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে আদালতের কাছে আমার আবেদন, অবিলম্বে CBI-এর কাছ থেকেও এ সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট তলব করা হোক।

◾AG – FIR করার অধিকার একমাত্র পুলিশেরই আছে, CBI-এর নেই। তাই CBI-এর কাছ থেকে রিপোর্ট তলব করার কোনও প্রয়োজন নেই। রুজু হওয়া FIR-এর ভিত্তিতে পুলিশই একমাত্র কোর্টকে এই রিপোর্ট দিতে পারে৷
◾আইনজীবী বিল্বদল ভট্টাচার্য – নারদা-মামলার ক্ষেত্রেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই একই তথ্য তুলে ধরেছিলেন আদালতে। কিন্তু সুপ্রিম কোর্ট ওই তথ্যের মান্যতা দেয়নি। সুপ্রিম কোর্ট CBI-তদন্তেরই নির্দেশ দিয়েছিল।

◾বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় – আমরা মামলা চলাকালীন বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবো।

প্রসঙ্গত, CBI-এর তরফে কোনও আইনজীবী এদিন আদালতে উপস্থিত ছিলেন না৷

◾এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ CBI-কে এই মামলার হলফনামার কপি নোটিশ হিসাবে পাঠানোর জন্য আবেদনকারীর আইনজীবীকে নির্দেশ দেন৷ আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...