Monday, April 13, 2026

কুমোরটুলি থেকে জার্মানি ও আমেরিকায় পাড়ি দিল দুর্গা প্রতিমা

Date:

Share post:

হাতেগোণা আর কয়েকটা মাস। তারপরই ঢাকে পড়বে কাঠি। করোনা আবহে গত বছর যদিও দুর্গাপুজোর জৌলুস কম ছিল। যদিও এবছরও অতিমারি পর্ব এখনও কাটিয়ে উঠা সম্ভব হয়নি। তবুও এর মাঝেই প্রথম বিদেশ পাড়ি দিল দুর্গা প্রতিমা।  কুমোরটুলি থেকে জার্মানির বার্লিন এবং আমেরিকার নিউজার্সিতে গেল ফাইবারের দুর্গা প্রতিমা। কুমোরটুলির মৃৎশিল্পী, মিন্টু পাল ওই প্রতিমা তোইরি করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই(ANI)। মৃৎশিল্পী জানান, ‘‘প্রতি বছরই আমার তৈরি প্রতিমা বিদেশে যায়। এবছর দুটো অর্ডার পেয়েছি। তারমধ্যে একটা আমেরিকার নিউজার্সি ও অন্যটা জার্মানির বার্লিনে যাচ্ছে। সম্পূর্ণ ফাইবারের তৈরি প্রতিমা ভারত থেকে জাহাজে করে যাবে। তাই প্রায় দু’মাস সময় লাগবে।’’ জানা গেছে এক একটি প্রতিমাগুলি দাম দেড় লাখেরও বেশি।

মিন্টু আরও জানান, “এ বছর জানুয়ারি মাসে অর্ডার পেয়েছিলাম। মাত্র দু’মাসের মধ্যে প্রতিমা তোইরির কাজ শেষ করেছি। গত বছর অবশ্য আরও অর্ডার পেয়েছিলাম। গতবছর আমার তৈরি পাঁচটি প্রতিমা বিদেশে পাড়ি দিয়েছিল।”

তবে করোনা আবহে এবছর পুজোর বাজার কেমন হবে, তা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা। তাঁদের অনেকেই ঝুঁকি নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু প্রতিমাও বানিয়ে ফেলেছেন। কিন্তু সেগুলি বিক্রি নিয়ে চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁরা।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...