Friday, April 3, 2026

ভোট পরবর্তী হিংসা দেখতে ফের রাজ্যে NHRC-এর দল, এবার মালদহ-মুর্শিদাবাদে

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে ফের আসছে NHRC বা জাতীয় মানবাধিকার কমিশনের দল৷ জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদের নেতৃত্বে এবার দল যাচ্ছে মালদহ- মুর্শিদাবাদে৷ আগামী ৬ ও ৭ জুলাই এই দুই জেলায় যাবে দলটি৷ প্রসঙ্গত, গত ২৯ জুন যাদবপুরে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে না’কি বিক্ষোভ ও নিগ্রহের মুখে পড়তে হয়েছিলো আতিফ রশিদকে৷ এমনই অভিযোগ উঠেছিলো৷ ওই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি রশির মুনির খানকে শোকজ করেছে কলকাতা হাইকোর্ট।

এক মামলার ভিত্তিতে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। এর পরই হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ কমিশনকে দায়িত্ব দেয়, একটি কমিটি তৈরি করে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে পরিস্থিতি দেখে রিপোর্ট দেবে আদালতে। ইতিমধ্যেই এক দফা ঘুরে হাইকোর্টে রিপোর্ট পেশ করেছে কমিশনের এই দল৷ এবার কমিশনের দল মালদহ ও মুর্শিদাবাদে যাচ্ছে।

আরও পড়ুন- দিলীপ ঘোষ, কুণাল ঘোষের দেখা হল কোথায়? আড্ডায় কী কথা হল?

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...