Wednesday, June 24, 2026

‘তৃণমূলে হিরো বলতে একপিসই আছে’, মদনকে দিলীপ

Date:

Share post:

রাজনীতির মঞ্চে তাঁরা দুই ভিন্ন মেরুর। সারাক্ষণ একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ করে থাকেন। রাজনীতিতে একজন যদি হন বুনো ওল তো আর একজন বাঘা তেঁতুল! একজন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) আর একজন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। একে অপরকে আক্রমণ-কটাক্ষ করে সর্বদায় সংবাদ শিরোনামে থাকেন। এহেন দুজন রাজনীতির বিপরীত মেরুর মানুষকে মঙ্গলবার বিধানসভা চত্বরে পাওয়া গেল অন্য মেজাজে। বিধানসভায় মদন মিত্রকে (Madan Mitra) দেখতে পেয়েই তাঁকে ডেকে ‘রসিকতা’ করলেন রাজ্য বিজেপির সভাপতি।

মঙ্গলবার দিলীপ ঘোষ এসেছিলেন বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে। বিধানসভার ভেতরে শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর দলের অন্যান্য বিধায়কের সঙ্গে খোশগল্প করছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেই সময় হঠাৎ কামারহাটির তৃণমূল বিধায়ককে দেখতে পান দিলীপ। সঙ্গে সঙ্গেই হাত নেড়ে মদন মিত্রকে দাঁড়াতে বলেন তিনি। উজ্জ্বল সোনালী কাজ করা কুচকুচে কালো পাঞ্জাবি গায়ে মদন মিত্র হেসে দাঁড়িয়ে পড়েন। দিলীপ জিজ্ঞেস করেন, “খাসা পাঞ্জাবি পরেছেন তো। আর ক’পিস এরকম পাঞ্জাবি আছে আপনার?” হাসি মুখে মদন জানান, এমন একটাই রয়েছে। হেসে দিলীপ ঘোষ আরও বলেন, “আপনার দলে তো হিরো বলতেও তো একপিসই আছে, সেটা মদন মিত্র।” দিলীপ ঘোষের কথা শুনে হাসতে থাকেন মদন। দুই হেভিওয়েট নেতাকে মঙ্গলবার পাওয়া গেল অন্য মেজাজে।

বিধানসভার অলিন্দে মদন মিত্র ও দিলীপ ঘোষকে এদিন বেশ হালকা মুডেই দেখা গেল। সৌজন্য রক্ষায় কম ছিল না কোনও তরফই। বরং একে অন্যের দিকে তাকিয়ে হালকা মেজাজে কথা বলতে দেখা গেল দুই শিবিরের দুই ডাকসাইটে নেতাকে।

আরও পড়ুন- মাতৃসমা কৃষ্ণার প্রয়াণে মুকুল রায়ের বাড়ি গিয়ে শোকজ্ঞাপন অভিষেকের

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...