Saturday, March 28, 2026

ইউরোর প্রথম সেমিফাইনালে স্পেন ইতালির হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবলেপ্রমীরা

Date:

Share post:

১৯৯৪ বিশ্বকাপটা এখনও বোধ হয় ভুলতে পারেন নি লুই এনরিকে। সেবার কোয়ার্টার ফাইনালে তার দল স্পেন মুখোমুখি হয়েছিল ইতালির। ওই ম্যাচটাতেই এনরিকের নাক ভেঙে দিয়েছিলেন ইতালির মাউরো তাসোত্তি! ওয়েম্বলিতে ইউরোর সেমিফাইনালে দুটি দল ফের মুখোমুখি হচ্ছে । ২৭ বছর আগেকার কাণ্ডের কথা নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে কথা এনরিকের। কারণ, সাবেক এই স্প্যানিশ খেলোয়াড়ই এখন স্পেনের কোচ! মঙ্গলবার রাত ১টায় প্রথম সেমিফাইনাল ম্যাচটি দেখাবে সনি টেন-২।
যদিও রবার্তো মানচিনির হাত ধরে পুরোপুরি নতুন ঘরানার ফুটবল খেলছে ইতালি। রক্ষণাত্মক ফুটবল খেলা দলটি এখন আগ্রাসী ফুটবলে বিশ্বাসী। অথচ গত বিশ্বকাপে বাছাই পর্বের গণ্ডি পার হতে পারেনি তারা। সেই দলই কিনা শেষ ৩২ ম্যাচ অপরাজিত!

স্প্যানিশদের রীতিমতো সমীহ করছেন ইতালি কোচ মানচিনি। তিনি বলেছেন, গত ২০ বছর ধরে স্পেন ফুটবলে আধিপত্য করে খেলেছে। আমার মনে হয় না ওরা নিজেদের খেলার ধরন পাল্টাবে। নিজস্ব স্বকীয়তার জন্যেই ওরা বাড়তি সাফল্য পেয়েছে। আমাদের বেলাতেও কিছুটা ভিন্নতা থাকবে। সেটাই ম্যাচে চেষ্টা করবো।

মুখোমুখি লড়াইয়ে দুই দলই প্রায় সমানে সমান। ৩৬ ম্যাচে ইতালির জয় ১১টিতে, স্পেনের ১২টিতে। ড্র হয়েছে ১৩টি। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও এনরিকে বলছেন, ‘আমি সব সময়ই বলেছি ইউরোয় সেরা আট শিরোপা দাবিদারের মধ্যে আমরা একটি। এখন আছি সেরা চারে। তাই সেমিফাইনালে এসে শিরোপা নিয়ে ভাবাটাই স্বাভাবিক ।

Related articles

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...