Wednesday, June 17, 2026

বিপ্লব শেষ! বিবিএসের কথা মিলিয়ে ঢোঁক গিললেন সৌমিত্র

Date:

Share post:

দুপুরে রাজ্য BJPর যুব সভাপতি থেকে ইস্তফার কথা বলেছিলেন saumitra Khan.

বিশ্ব বাংলা সংবাদ বাকি সব মিডিয়ার মত এই খবর দেখালেও সঙ্গে একটি কার্ড জুড়ে দেয়, একবার বললেই পদে থেকে যাবেন তিনি।

কয়েকঘন্টার মধ্যেই দেখা গেল সৌমিত্রর পাল্টি এবং বিশ্ব বাংলা সংবাদের খবরের জোর। রাতেই সৌমিত্রর ঘোষণা, বি এল সন্তোষের অনুরোধে ইস্তফা ফিরিয়ে নিচ্ছি।

সৌমিত্র আদৌ কী করতে পারেন, দৌড় কতদূর, এটা বুঝেই বিবিএস দুপুরেই জানিয়েছিল একবার সাধিলেই খাইব গোছের মনোভাব নিয়ে ইস্তফা। আসলে তিনচার ঘন্টার প্রচার। মন্ত্রী হতে না পারার ক্ষোভ থেকে তাৎক্ষণিক হতাশাজনিত প্রতিক্রিয়া। দিল্লির নজর কাড়ার চেষ্টা। যখনই তিনি বুঝবেন শাস্তি হবে এবং দুকূল যাবে, সঙ্গে সঙ্গে প্রত্যাহার। নিজেরই পোস্টে ইস্তফা। নিজের পোস্টেই প্রত্যাহার। দিলীপ ঘোষ শিবির এই কারণেই এদের গুরুত্ব দেন না।

আরও পড়ুন- রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন ৪৩ মন্ত্রী, উত্তরপ্রদেশ ভোটে বাড়তি নজর

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...