Saturday, June 27, 2026

ঢাকার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ৫২

Date:

Share post:

বাংলাদেশের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত কমপক্ষে ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অনেকেই গুরুতর আহত। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার, বিকেলে রূপগঞ্জে (Rupganj) খাবার তৈরির কারখানায় আগুন লাগে। খাবার তৈরির জন্য তেল (Oil) ও অন্য দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। আগুনে পুড়ে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয় অন্তত ৪৯ জনের। পরে আরও তিনটি দেহ উদ্ধার হয়। দেহগুলি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। আগুন থেকে বাঁচতে অনেকেই কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এখনও ভবনটিতে পকেট ফায়ার (Fire) রয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ”আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসার পর আজ সকালে ফের ছড়িয়ে পড়ে”। প্রশ্নের মুখে পড়েছে কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থা।

 

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘সার’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘সার’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...