Monday, April 6, 2026

কোপা আমেরিকার তৃতীয় স্থান দখলের লড়াইয়ে দুরন্ত জয় পেল কলম্বিয়া

Date:

Share post:

কোপা আমেরিকার ( copa America )তৃতীয় স্থান দখলের লড়াইয়ে দুরন্ত জয় পেল কলম্বিয়া( Colombia)। শনিবার ভোরে তারা হারাল পেরুকে( peru)। ম্যাচের ফলাফল  ৩-২। কলম্বিয়ার হয়ে জোড়া গোল ডিয়াজের।

আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে কোপা আমেরিকার তৃতীয় স্থান দখলের লড়াই। ম‍্যাচের প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে গোল করে পেরুকে এগিয়ে দেন ইয়োতিন। যার ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে পেরু। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় কলম্বিয়া। ম‍্যাচের ৪৯ মিনিটে গোল করে কলম্বিয়ার হয়ে সমতা ফেরান কুয়াদ্রাদো। এরপর ম‍্যাচে ৬৬ মিনিটে কলম্বিয়ার হয়ে ব‍্যবধান বাড়ান ডিয়াজ। পাল্টা আক্রমণ চালায় পেরু। যার ফলে ম‍্যাচের ৮২ মিনিটে গোল করে পেরুর হয়ে সমতা ফেরান লাপাদুলা। তবে কলম্বিয়া যেন এদিন ম‍্যাচে হার না মানা মনোভাব নিয়ে মাঠে নেমেছিল। যার ফলে ম‍্যাচের শেষ মিনিট পর্যন্ত লড়াই চালায় তারা। আর তারই ফলে ম‍্যাচের ইনজুরি টাইমে গোল করে কলম্বিয়াকে জয় এনে দেন ডিয়াজ।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...