Friday, June 19, 2026

টিকার বয়সসীমা ১৮ বছর করতে উদ্যোগী হাসিনা সরকার : স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

করোনার টিকা দেওয়ার বয়সসীমা ১৮ বছর করার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে জানালেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই প্রক্রিয়া চলছে। এমনকি করোনা–বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এই ব্যাপারে সরকারকে পরামর্শ দিয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে এক অনুষ্ঠানে এই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, চিন থেকে সম্প্রতি ২০ লাখ ডোজ টিকা এসেছে। ওই দেশ থেকে আরও দেড় কোটি টিকা আসবে। চিনের এই টিকার পাশাপাশি কোভ্যাক্স থেকে চলতি মাসেই অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা আসবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৮ বছরের ঊর্ধ্বদের টিকা দেওয়ার যুক্তি হলো আমরা আমাদের ছেলেমেয়েদের স্কুল-কলেজে পাঠাতে চাই। শিক্ষকদের আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি।

জাহিদ মালেক আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের একটি বছর নষ্ট হয়েছে। তারা স্কুল-কলেজে যেতে পারছে না। এটি দেশের জন্য, জাতির জন্য ঝুঁকি হয়ে যাবে। সে জন্য এই বয়সীদের দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এরই পাশাপাশি, তিনি জানান যে গ্রামের মানুষের টিকার
নিবন্ধন করতে অসুবিধা হয়। এ জন্য তাঁদের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা নেওয়ার পরিকল্পনাও হাতে নেওয়া হচ্ছে । তিনি বলেন, এটি পরে চালু করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ৩ কোটি ডোজ টিকা সংরক্ষণের ক্ষমতা আছে। আরও টিকা রাখার বন্দোবস্ত করার জন্য চেষ্টা চলছে। টিকা কার্যক্রম ভালোভাবে চালু হয়ে গিয়েছে। দেড় বছর যাবৎ স্বাস্থ্য বিভাগ কাজ করছে। নার্স ও চিকিৎসকেরা অক্লান্ত পরিশ্রম করছেন। অনেকে কোভিড আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। তাদের প্রতি সরকার সহানুভূতিশীল ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই করোনার মধ্যেও আমরা ৫০ হাজার লোক নিয়োগ করেছি। আরও ৪ হাজার নার্স ও ২ হাজার ডাক্তার নিয়োগ করা হবে।

 

Related articles

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...