Monday, April 6, 2026

CBSE দশমের ফল প্রকাশ কি আগামী সপ্তাহেই?

Date:

Share post:

Central Board of Secondary Education এর দশমের ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামী সপ্তাহের মধ্যেই। এমনটাই জানা যাচ্ছে CBSE সূত্রে। যদিও CBSE-র দশমের ফলাফলের তারিখ এবং সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। CBSE-র পরীক্ষা বিষয়ক আধিকারিক শন্যম ভরদ্বাজ জুন মাসে জানিয়েছিলেন, দশম শ্রেণির ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে। ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশের ফল প্রকাশিত হতে পারে।

২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী CBSE দশমের রেজাল্টের অপেক্ষায়। ঘোষণা হওয়ার পরে cbseresults.nic.in, cbse.nic.in, cbse.gov.in এবং DigiLocker website ও app-এ পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

আরও পড়ুন-মেঘভাঙা বৃষ্টিতে ধর্মশালায় ভেসে গেল বাড়ি-গাড়ি-হোটেল, আটকে পর্যটকরা

করোনা অতিমারীতে এবার সিবিএসই CBSE শ্রেণির পরীক্ষা হয়নি। পরীক্ষার্থীদের মূল্যায়ণের ভিত্তিতে ফল প্রকাশিত হতে চলেছে। ২০২০ থেকেই করোনা-কারণে বন্ধ স্কুল। অনলাইনে ক্লাস চলছে। এবার করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে বেশিরভাগ রাজ্য এবং কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গেও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। CBSE-র মতোই মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও মূল্যায়ণের ভিত্তিতে ফল প্রকাশিত হচ্ছে।

advt

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...